News Flash

  • Home
  • দেশ
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে মোট ১৮ দিনের নিভৃতবাসে থাকতে হবে ভারতীয় দলকে
Image

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে মোট ১৮ দিনের নিভৃতবাসে থাকতে হবে ভারতীয় দলকে

নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামার আগে বিরাট কোহলীর ভারতীয় দলকে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৮ দিনের নিভৃতবাসে থাকতে হবে। এর মধ্যে ভারতে ৮ দিন ও পরে ইংল্যান্ডে পা রাখা মাত্র টানা ১০ দিন নিভৃতবাসে থাকবেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা। তবে ইংল্যান্ডে নিভৃতবাসে থাকার সময় অনুশীলন করতে পারবে টিম ইন্ডিয়া।

বিসিসিআই-র সূত্রে জানা গিয়েছে ২৫ মে ভারতীয় দলের সবাই মুম্বইয়ের একটি হোটেলে নিভৃতবাসে চলে যাবে। ৮ দিনের এই নিভৃতবাসে ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিনদের একাধিক বার করোনা পরীক্ষা করা হবে। এরপর ১ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া। তবে ইংল্যান্ডে পা রাখার পর ১০ দিনের নিভৃতবাসে থাকতে হলেও রবি শাস্ত্রী ছেলেদের বিশেষ ছাড় দেওয়া হবে। কারণ ভারতের জৈব বলয় থেকে ইংল্যান্ডের সুরক্ষা বলয়ে প্রবেশ করার জন্য ফাইনাল খেলতে নামার আগে চুটিয়ে অনুশীলন করার সুযোগ পাবেন কোহলিরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। জানা গিয়েছে, প্রায় সাড়ে তিন মাস দেশের বাইরে থাকার জন্য ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারকে থাকার অনুমতি দিয়েছে বিসিসিআই। সাদাম্পটনে আগামী ১৮ জুন থেকে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে বিরাটের দল। সেই ম্যাচ শেষ হলেই ৪ অগস্ট থেকে জো রুটের দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top