News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়ন গুহর ওপর হামলার প্রতিবাদে তৃণমূলের ডাকা বনধে জনজীবন স্তব্ধ দিনহাটা শহরে
Image

উদয়ন গুহর ওপর হামলার প্রতিবাদে তৃণমূলের ডাকা বনধে জনজীবন স্তব্ধ দিনহাটা শহরে

দিনহাটা, ৭ মে (হি. স.) :  কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেতা উদয়ন গুহর ওপর হামলার প্রতিবাদে তৃণমূলের ডাকা ৩০ ঘণ্টা দিনহাটা বনধে স্তব্ধ জনজীবন। শুক্রবার সকাল থেকে দিনহাটা শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা। হাট-বাজার খোলেনি। সরকারি বেসরকারি বাস দেখা মেলেনি। তবে নতুন করে যাতে অশান্তি না ঘটে সেজন্য কড়া পুলিশি প্রহরা ছিল বিভিন্ন এলাকায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার তৃণমূল নেতা উদয়ন গুহর উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় উদয়ন গুহর ডানহাত ভেঙে যায়। তাঁর মেরুদণ্ড চোট পায়। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফে দিনহাটা শহরে ৩০ ঘন্টা বনধের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৬টা থেকে এই বনধ শুরু হয়। তৃণমূল নেতা বিশু ধর বলেন, যেভাবে আমাদের নেতা উদয়ন গুহর ওপর বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তারই প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে।’ হিন্দুস্থান সমাচার / সোনালি

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top