News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গের সন্ত্রাস, ত্রিপুরায় বিজেপির প্রতিবাদ
Image

পশ্চিমবঙ্গের সন্ত্রাস, ত্রিপুরায় বিজেপির প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর নির্বাচনোত্তর সন্ত্রাস চরম আকার ধারণ করেছে৷ সন্ত্রাস বন্ধের প্রতিবাদে ত্রিপুরায় বিজেপির পক্ষ থেকে রাজ্য ব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের হিংসার বিরুদ্ধে আগরতলায় বোধজং চৌমুহনীতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ৷


বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর গোটা রােেজ্য ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলাা, খুন সন্ত্রাস ও পৈশাচিক আক্রমণ সংঘটিত করা হচ্ছে৷ নির্মমভাবে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের খুন করা হচ্ছে৷ মহিলাদের ওপর নির্যাতন করা হচ্ছে৷ বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে৷ এটা নির্মম ঘটনা বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী৷ এর প্রতিবাদে ত্রিপুরার প্রতিটি মন্ডল এলাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করাা হচ্ছে৷ এ ধরনের কার্যকলাপ এর নিন্দা ও ধিক্কার জানান মুখ্যমন্ত্রী৷ পশ্চিমবঙ্গে এ ধরনের সন্ত্রাস অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের পাশে রয়েছে ত্রিপুরা দেশের সমস্ত দলীয় নেতা-কর্মী সমর্থকরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top