News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেলের দাম ফের বাড়ল, এই নিয়ে পরপর ৪ দিন
Image

পেট্রোল-ডিজেলের দাম ফের বাড়ল, এই নিয়ে পরপর ৪ দিন

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। এই নিয়ে পরপর ৪ দিন। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সর্বত্রই দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.২৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.৩১ পয়সা। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৯১.৪১ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৪.৫৭ টাকা। কলকাতার পাশাপাশি শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও।
দিল্লিতে ০.২৮ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৯১.২৭ টাকা প্রতি লিটার এবং ০.৩১ পয়সা বাড়ার পর ডিজেলের দাম এখন ৮১.৭৩ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.২৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.৩৩ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৯৭.৬১ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৮৮.৮২ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে ০.২৫ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের দাম এখন ৯৩.১৫ টাকা এবং ০.৩০ পয়সা বৃদ্ধির পর ডিজেলের এখন ৮৬.৬৫। অনেক দিন হল জ্বালানি তেলের দাম বাড়েনি এবং কমেওনি। কিন্তু, মঙ্গলবার একধাক্কায় অনেকটাই মহার্ঘ্য হল জ্বালানি তেল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top