News Flash

  • Home
  • Uncategorized
  • চাকমাঘাটে পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধে মহিলাদের
Image

চাকমাঘাটে পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধে মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মে৷৷ পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধে সামিল চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের প্রমিলা বাহিনী৷ ঘটনা মঙ্গলবার সকাল আনুমানিক প্রায় এগারোটা নাগাদ চাকমাঘাটের আসাম আগরতলা জাতীয় সড়কে৷


ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীরা দীর্ঘ প্রায় ৬-৭ দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে৷ এলাকাবাসীদের একটিমাত্র জলের উৎস দীর্ঘ প্রায় ছয় থেকে সাত দিন যাবত বিকল হয়ে পরে রয়েছে৷ এলাকাবাসীদের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান মেম্বার সহ অন্যান্যদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো মেরামত হয়নি পানীয় জলের একমাত্র উৎস টি৷ তাই এলাকাবাসীদের এখন ভরসা খোয়াই নদীর জল৷


তাই বারবার পঞ্চায়েত প্রধান, মেম্বার সহ অন্যান্যদের জানিয়েও কাজের কাজ না হওয়ায় শেষমেষ বাধ্য হয়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ চাকমা ঘাট পুরানবাজার সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়ক পথ অবরোধ করে বসে৷ ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়৷ ছুটে যায় পুলিশ৷ এবং ঘটনাস্থলে উপস্থিত হয় পঞ্চায়েতের মেম্বার,প্রধান সহ অন্যান্যরা৷ পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েত মেম্বার,প্রধান সহ পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে প্রমিলা বাহিনী৷ প্রমিলা বাহিনী দের আশ্বস্ত করা হয় যতদিন পর্যন্ত পানীয় জলের একটিমাত্র উৎস মেরামত না করা হবে ততদিন পর্যন্ত গাড়ি যুগে ওই এলাকায় জল সরবরাহ করা হবে৷ তবে সড়ক অবরোধ এরাজ্যে যেন ট্রেডিশনে পরিণত হয়ে গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top