News Flash

  • Home
  • Uncategorized
  • মারাঠা সংরক্ষণ আইন অসাংবিধানিক, আইন বাতিল করল শীর্ষ আদালত
Image

মারাঠা সংরক্ষণ আইন অসাংবিধানিক, আইন বাতিল করল শীর্ষ আদালত

নয়দিল্লি, ৫ মে (হি.স.) : শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণ নিয়ে দাবিকে নস্যাৎ করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, মারাঠাদের সংরক্ষণ নিয়ে মহারাষ্ট্র সরকারের জারি করা আইনকে অসাংবিধানিক। এসইবিসি আইন সমান অধিকারের নীতিকে লঙ্ঘন করে।


বুধবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির একটি বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাঁরা হলেন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি এস আবদুল নাজির, বিচারপতি হেমন্ত গুপ্তা ও বিচারপতি এস রবীন্দ্র ভাট। পাঁচ বিচারপতিদের সংবিধান বেঞ্চ বুধবার স্পষ্ট জানিয়েছে, মারাঠা সম্প্রদায়কে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা সঠিক নয়। সুপ্রিম কোর্ট  মহারাষ্ট্রের এসইবিসি আইনকে বাতিল করেছে।


মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী মারাঠাদের জন্য সংরক্ষণের নীতি প্রণয়ন করা হয়। মারাঠাদের শিক্ষার দিক থেকে ও সামাজিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায় হিসেবে ঘোষণা করার জন্য মহারাষ্ট্র সরকারের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করে। তবে আদালত এও জানিয়েছে মহারাষ্ট্র সরকারের জারি করা এই নিয়মের আওতায় যারা সংরক্ষণ কোটায় স্নাতকোত্তরে ভর্তি হয়েছে তার কেরিয়ারে কোনও প্রভাব পড়বে না। এদিন সুপ্রিম কোর্ট বলেছে, ২০১৮ সালে মহারাষ্ট্র সরকার যে আইন পাশ করেছে তা সমান অধিকারের নীতি লঙ্ঘন করে। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট ৫০ শতাংশ সংরক্ষণের একটি রায় দিয়েছিল। তা ছিল অনগ্রসর ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য। সেই রায়ের পুনর্বিচারের কোনও প্রশ্নই ওঠে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত।


এই মামলা ইতিমধ্যেই বম্বে হাইকোর্টে উঠেছিল। মহারাষ্ট্র সরকারের এই সংরক্ষণ নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক সংগঠন বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। কিন্তু বম্বে হাইকোর্টে মারাঠা সরকারের পাশেই দাঁড়ায়। এরপর আবেদনকারীরা মামলা সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top