News Flash

  • Home
  • Uncategorized
  • আর বি এস কে কর্মসূচির ক্লাব ফুট ক্লিনিকে শিশুদের পরিচর্যা
Image

আর বি এস কে কর্মসূচির ক্লাব ফুট ক্লিনিকে শিশুদের পরিচর্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ সারা রাজ্যে রাষ্ট্রীয় বাল (শিশু) সুুরক্ষা কার্যক্রমের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরার মাধ্যমে জন্মগত রোগ, বিকাশগত ক্রটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার শিশুদের শনাক্তকরণ ও বিনামূল্যে চিকিৎসা প্রদানের কাজ অব্যাহত রয়েছে৷ সেকেরকোটের দারোগাবাড়ির বাসিন্দা গৌতম দাসের পুত্র ত’ণা’ন দাসের (৩ বৎসর) আইজিএম হাসপাতালে জন্ম হয়৷ জন্ম থেকেই তাঁর পা বাঁকা ছিল৷

স্বভাবতই শিশুটির বাবা-মা উদ্বিগ ছিলেন এবং তার চিকিৎসার জন্য ছোটাছুটি শুরু করেন৷ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালে তিনি রাষ্ট্রীয় বাল (শিশু) সুুরক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে পারেন এবং পূর্ব যোগেন্দ্রনগর আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ক্লাব ফুট ক্লিনিকে যান৷ ক্লিনিকে আরবিএসকে এর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডাঃ প্রসেনজিৎ রায় ত’ণা’নের চিকিৎসা শুরু করেন৷ তার নানা ধরনের চিকিৎসা হয় ও অে’াপচারও হয়৷ আগামী তিন মাসের মধ্যেই সে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে বলে আশা করা হচ্ছে৷ ত’ণা’নের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা ও স্বাভাবিকভাবেই খুশি৷ উল্লেখ্য যোগেন্দ্রনগর আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ডাঃ সন্দীপ দাস, বিক্রম সূত্রধররাও আরবিএসকে কর্মসূচির অধীনে ক্লাব ফুট ক্লিনিকে শিশুদের পরিষেবা দিচ্ছেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top