News Flash

  • Home
  • দেশ
  • রাস্তার জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ
Image

রাস্তার জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ মে৷৷ ,কাজ না করিয়ে রাস্তার জন্য বরাদ্দ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল শাসকদলীয় কয়েকজন নেতা এবং এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে৷ অভিযুক্তরা হল অনুপ, গৌড়, কামাল এবং ভানুপদ ভৌমিক৷ ঘটনা বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত বাগদ্যারদিঘী পঞ্চায়েত এলাকায়৷জানা গেছে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির ভিত্তিতে বাইদ্যারদিঘী এলাকায় ৩০০ মিটার এর একটি ইটের সলিং রাস্তার বরাদ্দ হয়৷ নির্মাণ কাজের ধার্য মূল্য ৪৮৮৮৪৮ টাকা৷


কাজের বরাত পায় স্থানীয় শাসক দলিয় নেতা অনুপ, গৌড় এবং কামালরা৷ নির্মাণ কাজের তদারকির দায়িত্বে ছিলেন পঞ্চায়েতের এক আধিকারিক ভানুপদ ভৌমিক৷অভিযোগ পুরোপুরি রাস্তার কাজ না করে বরাদ্দের টাকা আত্মসাত করেছেন তারা৷ যেখানে রয়েছে পঞ্চায়েত প্রধান রত্নার হাতও৷ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে পুরনো আমলের কিছু ইট পোঁতা হয়েছে তাও বড়জোড় ৫০ মিটার জায়গায়৷মাটি দিয়ে ভরাট করা হয়নি গর্তগুলোও,রাস্তার দুধারে দেওয়া হয়নি পলেস্তেরাও৷রদ্দি মার্কা কাজ করে টাকা হাতিয়ে নিয়েছে উন্নয়নের কান্ডারীরা৷ ভয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও তা স্বীকার করলেন কাজের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক ভানু পদ ভৌমিক৷ জানা গেছে কাজের গুণগত মান নিয়ে ভিডিও কাছে দ্বারস্থ হবেন সংশ্লিষ্ট এলাকার মানুষ৷ এখন দেখার বিষয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়৷নইলে আগুনে ঘৃতাহুতি হওয়া শুধু সময়ের অপেক্ষা৷

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top