News Flash

  • Home
  • খেলা
  • নিয়ন্ত্রণরেখা ফের অশান্ত, সাম্বায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের
Image

নিয়ন্ত্রণরেখা ফের অশান্ত, সাম্বায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের

জম্মু, ৩ মে (হি.স.): হামলার মনোভাব থেকে পিছু হটছেই না পাকিস্তান, ফলে আন্তর্জাতিক সীমান্ত ফের অশান্ত হল। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার রামগড়ে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ করে হামলা চালাল পাকিস্তানি সেনাবাহিনী| প্রত্যাঘাতে পাকিস্তানি সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র পক্ষ থেকে জানিয়েছেন, সোমবার সকাল ছ’টা থেকে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার রামগড়ে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ করে হামলা চালায় পাক সেনা। প্রত্যুত্তরে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এদিনের পাক হামলায় হতাহতের কোনও খবর নেই।

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top