News Flash

Image

বিস্তর পরিমাণ গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ সিপাহী জলা জেলার পুলিশ ও বিএসএফের জওয়ানরা গাজা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে৷সিপাহী জলা জেলার বাদলাম কলম চওড়া এবং সম্রাট নতুনগ্রাম এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএসএফ জওয়ানরা ৭৮ লক্ষ ৯১ হাজার টাকার শুকনো মজুদ গাঁজা উদ্ধার করেছে৷জানা যায় সীমান্তবর্তী এলাকা গুলোতে ওইসব গাজা মজুদ করে রেখেছিল গাজা পাচারকারীরা৷সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা ওইসব এলাকায় অভিযান চালায়৷ অভিযান চালিয়ে যথারীতি সাফল্য পেয়েছে বিএসএফ৷ প্রথার করা গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে৷গাঁজা উদ্ধার করা সম্ভব হলেও এই গাছামো যাত্রা কার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিএসএফ জওয়ানরা৷ এ ব্যাপারে স্থানীয় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত কাউকে জালে তুলতে সক্ষম হয়নি পুলিশও৷

উল্লেখ্য রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলিতে এবছরও ব্যাপকহারে গাঁজা চাষ হয়েছে৷গাঁজা চাষের নিষিদ্ধ করা সত্ত্বেও একাংশের মানুষ অতি মুনাফার লোভে আইন-কানুনের তোয়াক্কা না করে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে শুরু করেছে৷রাজ্যের মাটি গাঁজা চাষের জন্য যথেষ্ট উপযোগী৷সে কারণেই সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষজন গাঁজা চাষ করে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে৷ রাজ্যে উৎপাদিত গাজা সড়কপথ রেলপথ এমনকি আকাশ পথে পথে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে৷ কিছু কিছু ক্ষেত্রে পুলিশ বিএসএফ এবং গোয়েন্দা বাহিনী এসব গাঁজা আটক করতে সক্ষম হচ্ছেন৷গত কয়েক বছর ধরেই গাঁজা চাষ বিরোধী অভিযান এবং গাঁজা পাচার রোধে প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ কিন্তু তা সত্বেও গাঁজা চাষ বন্ধ করা কোনোভাবেই প্রশাসনের পক্ষে সম্ভব হচ্ছে না৷ অভিযোগ গাঁজা চাষের তোদের সঙ্গে পুলিশ এবং শাসক দলের নেতাদের একাংশের যোগসাজ হয়েছে৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে গাজা চাষি না ব্যাপকহারে গাঁজা চাষ করে চলেছে৷

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top