News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের সব পুর ও নগর এলাকায় নাইট কারফিউর সময়সীমা বৃদ্ধি
Image

রাজ্যের সব পুর ও নগর এলাকায় নাইট কারফিউর সময়সীমা বৃদ্ধি

আগরতলা, ২ মে (হি. স.)৷৷ করোনা-র মারাত্মক বৃদ্ধি কপালে চিন্তার ভাজ ফেলেছে৷ বিশেষ করে পশ্চিম জেলায় সংক্রমণের মাত্র অধিক হওয়ায় আগামী মঙ্গলবার থেকে নৈশকালীন কারফিউ-র মেয়াদ বাড়ানো হয়েছে৷ সন্ধ্যা ছয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পুর নিগম ও সমস্ত পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকায় কারফিউ বলবৎ থাকবে৷ এ-বিষয়ে আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে বলে আজ রাতে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ সাথে তিনি যোগ করেন সমস্ত সরকারি কার্যালয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে৷ এক্ষেত্রে নন-গেজেটেড ৫০ শতাংশ কর্মচারী প্রতিদিন অফিসে উপস্থিত থাকবেন৷ তবে, প্রয়োজন হলে সরকারি কর্মচারীকে বাড়ি থেকে অফিসে আসতে হবে৷


শিক্ষা মন্ত্রী বলেন, করোনা-র প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ এক তথ্য তুলে ধরে তিনি বলেন, ২৫ এপ্রিল ৯৮ জন, ২৬ এপ্রিল ১১১ জন, ২৭ এপ্রিল ১২৪ জন, ২৮ এপ্রিল ১৬৬ জন, ২৯ এপ্রিল ১৪১ জন, ৩০ এপ্রিল ১৭৩ জন এবং ১ মে ২৪৭ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ বিশেষ করে আগরতলায় সংক্রমণের হার বেশি পাওয়া যাচ্ছে৷ তাছাড়া, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকাগুলি-তে সংক্রমণ ছড়িয়েছে৷ তাই, নৈশকালীন কারফিউ-র সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, পুর নিগম এলাকায় সমস্ত দোকান এবং অফিসে করোনা-র নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে৷

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top