News Flash

  • Home
  • দিনের খবর
  • কোভিড সুরক্ষাবিধি মেনে চলার প্রতিশ্রুতিতে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের গণনার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Image

কোভিড সুরক্ষাবিধি মেনে চলার প্রতিশ্রুতিতে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের গণনার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১ মে (হি.স.) : আগামীকাল উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের গণনা। সব রকম কোভিড সুরক্ষাবিধি মেনে চলার প্রতিশ্রুতিতে উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনের গণনার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। যদিও দেশের শীর্ষ আদালত  রাজ্য নির্বাচন কমিশনকে গণনা পিছিয়ে দেওয়ার কথা বলেছিল। কোভিড পরিস্থিতিতে গণনা প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়ায় কমিশনকে ভর্ৎসনাও করেছে দেশের সর্বোচ্চ আদালত।


শনিবার সকালে সুপ্রিম কোর্ট কমিশনকে বলে, ‘‘এই মুহূর্তে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। তার মধ্যেই আপনারা গণনা করার সিদ্ধান্ত নিয়েছেন। দু’সপ্তাহ পরে কি আপনারা গণনা করতে পারতেন না? এই সময়ের মধ্যে রাজ্যের চিকিৎসা পরিষেবা একটু উন্নত করা সম্ভব হত।’’ সুপ্রিম কোর্ট আরও বলে, ‘‘সব রকমের সমস্যার পরেও আপনারা এগিয়ে গিয়েছেন। ভোট গণনা ৩ সপ্তাহ পিছিয়ে গেলে কারও মাথায় আকাশ ভেঙে পড়বে না।’’


পরে যদিও দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও উত্তরপ্রদেশ নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, ‘‘আমরা এর মধ্যেই গণনার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ীই আমরা এগিয়ে যেতে চাই। সব রকম কোভিড সুরক্ষাবিধি মেনে চলা হবে।’’ আশ্বাস পেয়ে অবশ্য গণনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top