News Flash

  • Home
  • Uncategorized
  • ডিএম কান্ডে বিধায়ক আশিষ দাসে ধরনা আন্দোলন তৃতীয় দিন অতিক্রান্ত
Image

ডিএম কান্ডে বিধায়ক আশিষ দাসে ধরনা আন্দোলন তৃতীয় দিন অতিক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ শুক্রবার দ্বিতীয় দিনও রাজধানীর সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে ধরণা সংগঠিত করেন সংস্কারপন্থী বিধায়ক আশিস দাস৷ রাজধানী আগরতলা শহরের বিয়েবাড়িতে তাণ্ডব চালানোর ঘটনায় পশ্চিম জেলার জেলাশাসককে এখনো পর্যন্ত বরখাস্ত না করায় ক্ষোভের আগুন ক্রমশ বাড়ছে৷


শাসকদলের সংস্কারপন্থী বিধায়ক আশিস দাস সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ ধরনা সংগঠিত করে পশ্চিম জেলার জেলা হসক শৈলেশ কুমার যাদবকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন৷ জেলাশাসককে বহিস্কার না করায় মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হন সংস্কারপন্থী বিধায়ক আশিস দাস৷ তিনি বলেন অত্যাচারী শৈলেশ কুমার যাদবকে বরখাস্ত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের মানুষের কৃষ্টি-সংসৃকতির পরিপন্থী বলে আখ্যায়িত করেন৷


বিধায়ক আশিস দাস বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বহু বছর রাজ্যে ছিলেন না৷ রাজ্যের ঐতিহ্য তিনি ভুলে গেছেন৷ রাজ্যের ঐতিহ্য যারা নষ্ট করছে তাদের প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ জেলা শাসক শৈলেশ কুমার যাদবকে বরখাস্ত না করে কি প্রমাণ করতে চাইছেন সেটাই জানতে চান তিনি৷ স্বৈরাচারী জেলাশাসককে বরখাস্ত না করে রাজ্যে স্বৈরাচারী ব্যবস্থা চালু করার চেষ্টা চালাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন৷ জেলাশাসক শৈলেশ কুমার যাদবকে যতদিন পর্যন্ত বরখাস্ত না করা হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন সংস্কারপন্থী বিধায়ক আশিস দাস৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top