News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে নতুন আক্রান্ত ১৪১ জন, সক্রিয় ১০৯৩ নৈশকালীন কারফিউয়ের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত
Image

করোনা : রাজ্যে নতুন আক্রান্ত ১৪১ জন, সক্রিয় ১০৯৩ নৈশকালীন কারফিউয়ের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত

আগরতলা, ৩০ এপ্রিল (হি. স.)৷৷ বেড়েই চলেছে করোনা-র প্রকোপ৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪১ জন৷ ৪৪২২ জনের নমুনা পরীক্ষা করে ওই করোনা আক্রান্তদের সন্ধান মিলেছে৷ পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের থেকেও ভয়ানক পরিণতির দিকে এগিয়ে চলেছে৷ কারণ, এবছর অতিমারির প্রভাব অনেক আগেই ত্রিপুরায় আছড়ে পড়েছে৷ গত বছর এমন সময়ে করোনার প্রভাব তেমনভাবে ত্রিপুরায় দেখা দেয়নি৷ তবে, গত ২৪ ঘন্টায় ৬৭ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাতে, সামান্য স্বস্তি মিলেছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০৯৩৷ কিন্ত, করোনা আক্রান্ত একজনের মৃত্যু-ও হয়েছে৷ শুধু তাই নয়, সংক্রমণ-এ পশ্চিম জেলা শতক হাকিয়েছে৷ এদিকে আগরতলা পুর নিগম এলাকায় নৈশকারফিউর মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১০১৮ এবং রেপিড এন্টিজেনর মাধ্যমে ৩৪০৪ জন মোট ৪৪২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ২৬ জন এবং রেপিড এন্টিজেন-এ ১১৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ১৪১ জন নতুন করোনা সংক্রমিত-র খোজ পাওয়া গেছে৷
তবে, সামান্য স্বস্তির খবর-ও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৬৭ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১০৯৩ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৫১৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩৬২২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৪.৯৯ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৫.৭৬ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.১২ শতাংশ৷


স্বাস্থ্য দফতর সুত্রে খবর, ক্রমাগত পশ্চিম জেলায় সংক্রমণ-এ শীর্ষে থাকছে৷ গত ২৪ ঘন্টায় সংক্রমণ শতক-র ঘরে পৌছে গেছে৷ নতুন করে পশ্চিম জেলায় গত ২৪ ঘন্টায় ১০০ জন, দক্ষিন জেলায় ৯ জন, গোমতি জেলায় ৭ জন, ধলাই জেলায় ৬ জন, সিপাহীজলা জেলায় ৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩ জন এবং উনোকোটি জেলায় ৬ জন এবং খোয়াই জেলায় ২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷
ত্রিপুরায় নৈশকালীন কারফিউ-র মেয়াদ বাড়ানো হয়েছে৷ বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে যা জনস্বাস্থ্য ও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে৷ এই মহামারি প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা না নিলে মহামারি বিরাট আকার ধারণ করতে পারে৷ তাই ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মুখ্যসচিব মনোজ কুমার এক আদেশে আগামী ৩১ মে, ২০২১ পর্যন্ত কিছু বিধিনিষেধ জারি করেছেন৷


বিধিনিষেধগুলি হচ্ছে, করোনা নাইট কার্ফু: আগরতলা পুর নিগম এলাকায় ৩১ মে ২০২১ পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কার্ফু বলবৎ থাকবে৷ স্বাস্থ্য সংক্রান্ত কারণ বা অন্য কোনও আপতকালীন বিষয় কিংবা স্বাস্থ্য পরিষেবা, পুলিশ, নিরাপত্তা, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহ, সংবাদমাধ্যম ইত্যাদির সাথে জড়িত ব্যক্তিগণ কার্ফুর আওতার বাইরে থাকবেন৷ এই আদেশ কার্যকর করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ ২) জমায়েতের উপর থাকবে বিধিনিষেধ: সামাজিক / রাজনৈতিক / খেলাধূলা / বিনোদনমূলক / শিক্ষামূলক / সাংসৃকতিক / মেলা / উৎসব ইত্যাদি সমস্ত অধিক সংক্রমণের সম্ভাবনা রয়েছে এমন অনুষ্ঠানের আয়োজনে নিয়ন্ত্রণ রাখতে হবে৷ এসব ক্ষেত্রে আয়োজকরা জেলা প্রশাসন থেকে আগাম অনুমতি নেবেন৷ দেওয়াল পরিবেষ্টিত স্থান বা হলঘরে অনুষ্ঠিত যে কোনও সামাজিক, সাংসৃকতিক, বিনোদনমূলক বা রাজনৈতিক অনুষ্ঠানের ক্ষেত্রে মোট বসার জায়গার ৫০ শতাংশ (সবর্োচ্চ ১০০ জন) পূরণ করা যাবে৷ উন্মুক্ত স্থানে মাঠের আয়তন অনুসারে ২০০ জন পর্যন্ত জমায়েতের অনুমতি দেওয়া যাবে৷ তবে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজার বা হ্যান্ডওয়াশের ব্যবস্থা রাখতে হবে৷ আয়োজকরা এসব নিয়মনীতি অনুসরণ করার জন্য উপযুক্ত সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন৷


সরকারি কিংবা বেসরকারি স্থানে বিবাহ / জন্মদিন ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ১০০ জনের বেশি লোকের জমায়েত হতে পারবে না৷ দাহক্রিয়া / অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে ২০ জন পর্যন্ত লোকের জমায়েত হতে পারবে৷ সিনেমা হল / মাল্টিপ্লেসগুলি অর্ধেক আসন খালি রেখে চলতে পারবে৷ জরুরি প্রয়োজন ছাড়া ৬৫ বছরের বেশি বয়সীদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে৷ বাকিদেরও অপ্রয়োজনীয় চালচল বন্ধ রাখতে এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা অনুসারে জেলা প্রশাসন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে পরামর্শক্রমে কন্টেইনমেন্ট জোন / মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করবে৷ কন্টেইনমেন্ট জোন এবং তার বাইরের এলাকার মধ্যে সংক্রমণের ধারাকে ছিন্ন করতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে৷ নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে বিপর্যয় ব্যবস্থাপনা আইন ২০০৫ অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ তাছাড়াও ‘দ্য এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশনস ২০২০ অনুসারে বিধিনিষেধ জারি করে বলা হয়েছে যে কর্মস্থল৷ পাবলিক প্লেস কিংবা ভ্রমণকালে বা ড্রাইভিং-এর সময় মাস্ক / মুখাবরণ ব্যবহার করা বাধ্যতামূলক৷

গণ পরিবহণ ব্যবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানগুলি চালু রাখা হবে৷ দোকানে ভিড় নিয়ন্ত্রণের জন্য ভলান্টিয়ার নিয়োগ করতে হবে৷ যেসব দোকানের সামনের অংশ এক মিটারের কম প্রশস্ত সেসব দোকানে এক সময়ে মাত্র একজন ক্রেতাকে ঢুকতে দেওয়া হবে৷ এক মিটারের বেশি এবং দুই মিটারের কম প্রশস্ত দোকানে এক সাথে দু’জন ক্রেতা ভেতরে যেতে পারবেন৷ বাকিরা পিছনে অপেক্ষায় থাকবেন৷ ক্রেতা বিক্রেতা উভয়কেই মাস্ক ব্যবহার করতে হবে এবং প্রতিদিন দোকান স্যানিটাইজ করতে হবে৷
তাছাড়াও আদেশে বলা হয়েছে মাস্ক পরিধান না করলে প্রথমবার ২০০ টাকা জরিমানা এবং পরবর্তীকালে প্রতিবার ৪০০ টাকা করে জরিমানা হবে৷ তেমনি উল্লিখিত স্থানগুলিতে সামাজিক দূরত্ব বজায় না রাখলে এবং হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করলে ১০০০ টাকা জরিমানা হবে বলে এই আদেশে জানানো হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top