News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে চিহ্ণিত ১৩টি এলাকায রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে চিহ্ণিত ১৩টি এলাকায রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল (হি. স.)৷৷ দুই দশকের অপেক্ষার অবসান৷ ত্রিপুরায় চিহ্ণিত ১৩টি এলাকায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে৷ ইতিমধ্যেই এই স্থানগুলি চিহ্ণিত করা হয়েছে৷ আজ আমবাসার হাদুকলাউতে রিয়াং শরণার্থী পুনর্বাসন কেন্দ্রের ফলক উন্মোচন করে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ উল্লেখ্য, এখানে ২০৪টি পরিবারের পুনর্বাসন দেওয়া হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক শম্ভুলাল চাকমা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, মুখ্যসচিব মনোজ কুমার, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা গোবেকর ময়ূর রতিলাল ও জেলার পুলিশ সুপার কিশোর দেববর্মা উপস্থিত ছিলেন৷


উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সুদীর্ঘ ২৩ বছর পর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় ও রাজ্য সরকারের উদ্যোগে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের কাজ রাজ্যে শুরু হয়েছে৷ তাঁর কথায়, ২৩ বছর পর এই প্রথম আমবাসা মহকুমার হাদুকলাউতে ২০৪টি শরণার্থী পরিবারের প্রথম পর্যায়ে পুনর্বাসন দেওয়ার কাজ শুরু হলো৷ এখানে আরও কিছু রিয়াং পরিবার পুনর্বাসন পাবেন৷ তিনি বলেন, ত্রিপুরায় ১৩টি এলাকায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের স্থান চিহ্ণিত করা হয়েছে৷ ১২টি এলাকায় অবশিষ্ট রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে৷


তিনি জানান, ত্রিপুরায় মোট ৩৬ হাজার ১৪০ জন শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হবে৷ এজন্য ব্যয় হবে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা৷ ইতিমধ্যে প্রায় ৬০০ কোটি টাকার প্যাকেজ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন৷ যার ফলশ্রুতিতে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের কাজ ত্বরান্বিত হবে৷ একাজে সফলতার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ তিনি আশা প্রকাশ করেন হাদুকলাউতে পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং পরিবারগুলি নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক রাখার পাশাপাশি এই এলাকার অন্যান্য জনজাতি ও জাতি সহ সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top