News Flash

  • Home
  • Uncategorized
  • আরও মারাত্মক কোভিড, ত্রিপুরায় ১৭ জনের দেহে করোনার পরিবর্তিত রূপের প্রমাণ মিলেছে
Image

আরও মারাত্মক কোভিড, ত্রিপুরায় ১৭ জনের দেহে করোনার পরিবর্তিত রূপের প্রমাণ মিলেছে

আগরতলা, ২৯ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় করোনা আরও তেজিভাবে আছড়ে পড়েছে৷ ১৭ জনের দেহে করোনার পরিবর্তিত রূপ মিলেছে৷ তাতে, ১১টি ডাবল মিউট্যান্ট, ৫টি ইউকে ভেরিয়েন্ট এবং ১টি দক্ষিন আফ্রিকার ভেরিয়েন্ট পাওয়া গেছে৷ বিষয়টি খুবই উদ্বেগের বলে মেনে নিয়েছে স্বাস্থ্য দফতর৷ কারণ, মহারাষ্ট্র, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে ভাইরাস-র ওই পরিবর্তিত রূপগুলি সমস্ত কিছু ছারখার করে দিচ্ছে৷ সবচেয়ে উদ্বেগের বিষয় হল, ডাবল মিউট্যান্টে আক্রান্ত হয়ে ত্রিপুরায় এক জনের মৃত্যু হয়েছে৷


আজ সাংবাদিক সম্মেলনে এজিএমসি-র প্রধান মাইক্রো- বায়োলজিস্ট ডা: তপন মজুমদার বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার প্রাদুর্ভাব প্রথম দেখা গিয়েছিল৷ তারপর থেকে একাধিকবার ওই ভাইরাস তার চারিত্রিক পরিবর্তন ঘটিয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরায় গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ভাইরাসের ৩ ধরনের প্রকারভেদ পাওয়া গিয়েছে৷ তবে, এবছর জানুয়ারী, ফেব্রুয়ারী এবং মার্চের দেশে ইউকে, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজেলিয়ান ভেরিয়েন্ট পাওয়া গেছে৷ ওই ভাইরাসের সংক্রমণের ক্ষমতা গত বছরের তুলনায় অনেক বেশি এবং টিকাও তেমন প্রভাব ফেলতে ব্যর্থ৷


এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কল্যানীতে ল্যাবে ১৯টি নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ১৭টি নমুনা চিন্তার ভাজ ফেলেছে৷ তিনি বলেন, গত ১২ এপ্রিল ওই নমুনাগুলি পাঠানো হয়েছিল৷ আজ রিপোর্ট এসেছে৷ তাতে দেখা গেছে, ১১টি ডাবল মিউট্যান্ট, ৫টি ইউকে ভেরিয়েন্ট এবং ১টি দক্ষিন আফ্রিকার ভেরিয়েন্ট পাওয়া গেছে৷ শুধু তাই নয়, ডাবল মিউট্যান্টে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে৷ ডা: মজুমদারের দাবি, ত্রিপুরায় এখনো ব্রাজেলিয়ান ভেরিয়েন্ট-এর কোন প্রমাণ পাওয়া যায়নি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top