News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বের মতোই বহির্রাজ্য থেকে আসা যাত্রীদের বাড়ির গেটে স্টিকার ও হাতে স্ট্যাম্প
Image

পূর্বের মতোই বহির্রাজ্য থেকে আসা যাত্রীদের বাড়ির গেটে স্টিকার ও হাতে স্ট্যাম্প

আগরতলা, ২৯ এপ্রিল (হি. স.)৷৷ করোনার ভয়াবহতা মোকাবিলায় পূর্বের মতোই বহির্রাজ্য থেকে ত্রিপুরায় আসা যাত্রীদের বাড়ির গেটে স্টিকার এবং হাতে স্ট্যাম্প দেওয়া হবে৷ জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং আরক্ষা প্রশাসনের সাথে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ মূলত, ত্রিপুরায় কোভিড পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের প্রধান সচিব জে কে সিনহার সভাপতিত্বে আজ ভিডিও কনফারেন্সে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও আরক্ষা প্রশাসনের সাথে ওই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷

ওই বৈঠকে রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে৷ আজ সন্ধ্যায় আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা৷ এছাড়া বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দীপ দেববর্মা এবং এজিএমসির অধ্যাপক ডা. তপন মজুমদার৷


তাঁরা জানান, ত্রিপুরায় কোভিড পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তাতে, এখন থেকে চেন্নাই, ব্যাঙ্গালুরু, দিল্লি এবং মহারাষ্ট্র থেকে ত্রিপুরায় আসা ট্রেনের ১০০ শতাংশ যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে৷ এক্ষেত্রে যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকলেও ত্রিপুরায় প্রবেশের পর তাদের পুণরায় করোনা পরীক্ষা করা হবে৷ এই পরীক্ষায় যদি কারোর পজিটিভ আসে তাদের সরকারিভাবে সংশ্লিষ্ট জেলায় পৌঁছে দেওয়া-র ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার৷ সেক্ষেত্রে জেলা স্বাস্থ্য বিভাগ চূড়ান্ত করবেন সেই পজিটিভ ব্যক্তি কোয়ারেন্টাইন সেন্টার নাকি হোম আইসোলেশনে থাকবেন৷ বিমান এবং সড়ক পথে আসা যাত্রীদের ক্ষেত্রে পূর্বের আদেশ কার্যকর থাকবে৷ ডা: দীপ দেববর্মা বলেন, পূর্বের মতোই বহির্রাজ্য থেকে আসা যাত্রীদের বাড়ির গেটে স্টিকার এবং হাতে স্ট্যাম্প দেওয়া হবে৷ এক্ষেত্রে সমস্ত জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top