News Flash

  • Home
  • Uncategorized
  • ডিএম’র বরখাস্তের দাবীতে বিধায়ক আশীষ দাসের ধরনা ২য় দিন অতিক্রান্ত
Image

ডিএম’র বরখাস্তের দাবীতে বিধায়ক আশীষ দাসের ধরনা ২য় দিন অতিক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ বিয়ে বাড়িতে রাতে আইন কার্যকর করার নামে তাণ্ডব চালানোর ঘটনায় পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদবকে এখনো পর্যন্ত বরখাস্ত না করায় বিভিন্ন মহলে ক্ষোভ ক্রমশ বাড়ছে৷পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর সতীশ কুমার যাদবকে বরখাস্তের দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনেও রাজধানী আগরতলা শহরের সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা সংগঠিত করেন বিধায়ক আশিস দাস৷


দ্বিতীয় দিনে ধরনায় বসে আশিশ দাস বলেন যতদিন পর্যন্ত পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদবকে বরখাস্ত না করা হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে৷ তিনি এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগ্রে দেন৷ তিনি বলেন জেলাশাসকের সঙ্গে মুখ্যমন্ত্রীর অভ্যন্তরীণ কোনো বিষয় রয়েছে৷ যদি তা না হয়ে থাকে তাহলে কেন জেলাশাসককে বরখাস্ত করা হচ্ছে না সেই প্রশ্ণ তোলেন বিধায়ক আশিস দাস৷ তিনি আরো বলেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনেই সম দোষে দোষী৷ বিধায়ক বলেন বিষয়টি এখন আর রাজ্যস্তরে নেই, বিষয়টি জাতীয় স্তরের ইস্যু হয়ে উঠেছে৷


তিনি বলেন চণ্ডীগড়ের বিজেপির প্রদেশ প্রবক্তা গৌরব গোয়েল মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়ে পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদবকে দরখাস্ত করার কথা বলেছেন৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচারিত ও প্রকাশিত হয়েছে৷ বিয়ে বাড়িতে জেলাশাসক যেভাবে তাণ্ডব চালিয়েছে তার মাধ্যমে হিন্দু সমাজের সামাজিক ধর্মীয় রীতিনীতি ধবংস করে দেওয়ার চেষ্টা করেছেন বলেও তিনি অভিযোগ করেন৷ শাসকদলের সংস্কারপন্থী বিধায়ক আশিস দাসের ধর্না আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ব্যাপক সাড়া পড়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top