News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৬৬ জন, সক্রিয় ১০২০
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৬৬ জন, সক্রিয় ১০২০

আগরতলা, ২৯ এপ্রিল (হি. স.) ৷৷ যত বেশি নমুনা পরীক্ষা হচ্ছে৷ করোনা আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে৷ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬৬ জন৷ ৫০৭৫ জনের নমুনা পরীক্ষা করে ওই করোনা আক্রান্তদের সন্ধান মিলেছে৷ যা দ্বিতীয় ঢেউ-এ এখন পর্যন্ত সমস্ত রেকর্ড ভেঙ্গে সবর্োচ্চ স্থানে রয়েছে৷ পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের থেকেও ভয়ানক পরিণতির দিকে এগিয়ে চলেছে৷ কারণ, এ-বছর অতিমারির প্রভাব অনেক আগেই ত্রিপুরায় আছড়ে পড়েছে৷ গত বছর এমন সময়ে করোনার প্রভাব তেমনভাবে ত্রিপুরায় দেখা দেয়নি৷ তবে, গত ২৪ ঘন্টায় ৫০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ তাতে, সামান্য স্বস্তি মিলেছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০২০৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১২০২ এবং রেপিড এন্টিজেনর মাধ্যমে ৩৮৭৩ জন মোট ৫০৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৫৪ জন এবং রেপিড এন্টিজেন-এ ১১২ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ১৬৬ জন নতুন করোনা সংক্রমিত-র খোজ পাওয়া গেছে৷


তবে, সামান্য স্বস্তির খবর-ও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৫০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১০২০ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৫০২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩৫৫৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.০০ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৫.৯৫ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.১২ শতাংশ৷


স্বাস্থ্য দফতর সুত্রে খবর, ক্রমাগত পশ্চিম জেলায় সংক্রমণ-এ শীর্ষে থাকছে৷ নতুন করে পশ্চিম জেলায় গত ২৪ ঘন্টায় ৯৮ জন, দক্ষিন জেলায় ১০ জন, গোমতি জেলায় ৫ জন, ধলাই জেলায় ১৯ জন, সিপাহীজলা জেলায় ৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১১ জন এবং উনোকোটি জেলায় ২০ জন আক্রান্ত হয়েছেন৷ খোয়াই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ আক্রান্ত হননি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top