News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস
Image

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শীর্ষে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স) : ফিরোজ শাহ কোটলায় সানরাইজার্স হায়দরাবাদকে টেক্কা দিল চেন্নাই সুপার কিংস৷ হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে ফের লিগ টেবিলে এক নম্বরে উঠে এল চেন্নাই৷ পাঁচ ম্যাচে টানা জয় ধোনি বিগ্রেডের৷ আর ছ’ ম্যাচে একটি মাত্র জিতে লিগ টেবলে ‘লাস্ট বয়’ হয়ে থাকল সানরাইজার্স৷
প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে ২০২১ আইপিএল শুরু করেছিল চেন্নাই সুপার কিংস৷ কিন্তু তারপর থেকে চেনা ছন্দে ধোনি অ্যান্ড কোং৷ আগের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হেলায় হারানোর পর বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে সাত উইকেটে হারিয়ে প্লে-অফের রাস্তায় অনেকটা এগিয়ে গেল সুপার কিংস৷
ফিরোজ শাহ কোটলায় ১৭২ রান তাড়া করতে নেমে হাসতে হাসতে ম্যাচ জিতে নিল সুপার কিংস৷ ওপেনিং জুটিতেই বাজিমাত করল ধোনির দল৷ রুতুরাজ গায়কোয়াড ও ফ্যফ ডু’প্লেসি ওপেনিং জুটিতে ১৩ ওভারে ১২৯ রান যোগ করে চেন্নাইকে জয়ের পথে এগিয়ে দেন৷ ৪৪ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে রশিদ খানের বলে আউট হন৷ ইনিংসে ১২টি বাউন্ডারি মারেন তরুণ এই ওপেনার৷ ৩৮ বলের ইনিংসে একটি ছয় ও হাফ-ডজন বাউন্ডারি মারেন ডু’প্লেসিস৷ তিনি যখন আউট হন, তখন জয়ের দোরগোরায় পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস৷ বাকি কাজটা করেন সুরেশ রায়না৷ ১৫ বলে ১৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান এই বাঁ-হাতি৷ ৭ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা৷

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top