News Flash

  • Home
  • Uncategorized
  • ২ মে ভোটগণনার দিন ও পরে বিজয় মিছিল নিষিদ্ধ : নির্বাচন কমিশন
Image

২ মে ভোটগণনার দিন ও পরে বিজয় মিছিল নিষিদ্ধ : নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): আগামী ২ মে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু ও কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা, ওই দিনও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ভোটের ফল ঘোষণা। ফল ঘোষণা হবে কিছু উপ-নির্বাচনেরও। কিন্তু, দেশে করোনা পরিস্থিতির কারণে ২ মে এবং পরে বিজয় মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। দেশে করোনা-পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমশিন। সোমবারই নির্বাচন কমিশনকে তুলোধনা করেছে মাদ্রাজ হাইকোর্ট। কোভিডে এত মানুষের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করে মাদ্রাজ হাইকোর্ট।
পরবর্তী দিনই নির্বাচন কমিশন জানিয়ে দিল, ২ মে ভোটগণনার দিন ও পরে বিজয় মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। নির্বাচন কমিশন এদিন জানিয়েছে, ২ মে ভোটগণনার পরে বিজয় মিছিল অথবা বিজয় সমাবেশ করা যাবে না। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্বাচনের শংসাপত্র গ্রহণের সময় বিজয়ী প্রার্থী বা তাঁর প্রতিনিধির সঙ্গে ২ জনের বেশি কাউকে অনুমতি দেওয়া হবে না।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top