News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনা আক্রান্ত ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক, ভর্তি হাসপাতালে
Image

করোনা আক্রান্ত ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক, ভর্তি হাসপাতালে

আগরতলা, ২১ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরা পুলিশের মহানির্দেশক ভি এস যাদব করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তিনি আজ থেকে ১০ দিন পূর্বে করোনা আক্রান্ত হয়েছিলেন৷ বাড়িতেই আইসোলেশনে ছিলেন৷ কিন্ত, আজ পুনরায় পরীক্ষা করে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে৷


প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ের তান্ডব মারাত্মক ভাবে শুরু হয়েছে ত্রিপুরায়৷ প্রতিদিন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ তাতে, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মন্ত্রিরাও করোনা আক্রান্ত হচ্ছেন৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন৷ অবশ্য তারা ইতিমধ্যে সুস্থও হয়ে গেছেন৷
পুলিশ সুত্রে খবর, দশ দিন আগে ত্রিপুরা পুলিশের মহানির্দেশক করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন৷ কিন্ত, আজ তিনি শারীরিক অসুস্থতা অনুভব করায় চিকিতকদের কাছে যান৷ তাঁর দেহে করোনার উপসর্গ রয়েছে৷ তাই, তাঁর নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে, তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে৷ ফলে, তিনি আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন৷

Releated Posts

গ্যারান্টি প্রকল্পে সাফল্য কর্নাটকে, কেরলে ক্ষমতায় আসার আশা, তামিলনাড়ুতে ‘চমকপ্রদ’ ফল: ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকে কংগ্রেস সরকারের গ্যারান্টি প্রকল্পগুলি ইতিবাচক ফল দিয়েছে বলে দাবি করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ…

ByByNews Desk May 4, 2026

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top