News Flash

Image

রাজ্যের বিভিন্ন স্থানে অষ্ঠমীর স্নান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ অষ্টমী তিথির পূণ্য তিথিতে রাজধানী আগরতলা শহরের দুর্গাবাড়ি দিঘী এবং প্রতাপগড়ে রাম ঠাকুর সুকলসংলগ্ণ হাওড়া নদীতে পুণ্যার্থীরা পুণ্য স্নান করেন৷ কথিত আছে অষ্টমী তিথিতে স্নান করলে পূণ্য লাভ হয়৷ জগত সংসার ও সন্তানের মঙ্গল কামনা করে পুণ্যস্নান করেন পুণ্যার্থীরা৷ পিতৃ পুরুষের উদ্দেশ্যে এ দিন পুণ্য স্নান করে তিল তর্পণের রীতিনীতিও রয়েছে৷ ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস এই পণ্য লগ্ণে পুণ্য স্নান করে তর্পণ করলে পিতৃপুরুষ জল পান৷ আমাদের সমাজ ব্যবস্থায় ধর্মপ্রাণ মানুষ আজও সেই বিশ্বাস নিয়ে পুণ্য স্নান করে থাকেন৷ মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি দিতেও দেখা যায় সেই দৃশ্য৷প্রতাপগড়ে রাম ঠাকুর সুকল সংলগ্ণ হাওড়া নদীতে ঐতিহ্যবাহী পুণ্যস্নান লক্ষ করা গেছে৷ এদিন নারী-পুরুষ শহরের মানুষ পুণ্য স্নান করতে যান৷ পুণ্যস্নানকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ পণ্য স্থানের মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানান পুরোহিত৷


ঐতিহ্যবাহী বাসন্তী পুজোর শুক্লপক্ষের মহা অষ্টমী তিথিতে অষ্টমীর স্নান হয় খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে৷ মঙ্গলবার কাক ভোর থেকেই পূণ্যার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় মহা অষ্টমীর স্নান যাত্রা উপলক্ষ্যে৷ এদিন পূণ্য স্নানের জন্য পুণ্যার্থীরা খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে আসেন দূর-দূরান্ত থেকে৷ পুণ্যার্থীরা স্নানযাত্রা সেরে অনেককে গীতা পাঠও করতে দেখা গিয়েছে৷ এছাড়াও এদিন বহু পুণ্যার্থী তাদের পূর্বপুরুষদের আত্মার সদগতি কামনার্থে তিল জল দান করতেও দেখা যায়৷ এ প্রসঙ্গে এক পুরোহিতকে জিজ্ঞেস করা হলে তিনি জানান তেলিয়ামুড়া বাঁশ বাজার স্থিত অন্নপূর্ণা ঘাটে পুণ্যার্থীরা মহা অষ্টমীর পূর্ণ লগ্ণে গঙ্গা পূজো এবং স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করেন৷এ প্রসঙ্গে বলতে গিয়ে অপর পূজারী বলেন করোনার ব্যাপার দেখার দায়িত্ব প্রশাসনের৷ তবে এখানে অনেক পুণ্যার্থী যেমন সামাজিক দূরত্ব বজায় রাখছে না ঠিক তেমনি অনেকের মুখেই মাক্স নেই৷তবে রাজ্য সরকারের জারি করা করোনার নীতি-নির্দেশিকাকে একপ্রকার কলাপাতা বানিয়ে স্বমহিমায় চলছে মহা অষ্টমীর স্নানযাত্রা৷ এতে পূণ্যার্থীদের ঘরে ঘরে করোণা ভাইরাসের আগমন ঘটলেও অস্বাভাবিকের কিছুই থাকবে না৷


অষ্টমী তিথির পূণ্য লগ্ণে উদয়পুরের গোমতী নদীতেও মঙ্গলবার পুণ্যার্থীরা পুণ্য স্নান করেছেন৷দীর্ঘ ৫০ বছর ধরে উদয়পুর গোমতী নদীতে অষ্টমী তিথিতে পুণ্যস্নান হচ্ছে৷পুরুষ মহিলা সহ সব অংশের মানুষ মঙ্গলবার সকাল থেকে গোমতী নদীতে পুণ্য স্নান করতে ভিড় করেন৷ বাসন্তী পূজার অষ্টমী দিন গোমতী নদীতে স্নান করে পিতৃ পুরুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জল অর্পণ করেন সন্তানেরা৷এই অষ্টমী স্নান ধর্মপ্রাণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷যেখানে নদী আছে সেখানেই এই অষ্টমী তিথিতে পুণ্যস্নান হয়৷সেখানে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে জল দেওয়ার পাশাপাশি অস্থি বিসর্জন করা হয়৷ এ উপলক্ষে মেলাও বসে৷ আদি অনন্তকাল থেকেই বাসন্তী পূজার অষ্টমীর দিন এই অষ্টম স্থান শুরু হয়৷ এ বিষয়ে তথ্য জানান নদীতে পিতৃ পুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এক মহিলা৷প্রতি বছর এই দিন বিভিন্ন জায়গায় কীর্তন মেলা উৎসব অনুষ্ঠিত হত৷ এবছর শুধু নদীতে পিতৃ পুরুষদের সম্মান জানিয়ে জল তর্পণ করা হয়৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণেই এবছর অনেকটা সংক্ষিপ্ত আকারে ধর্মীয় অনুষ্ঠান করা হয়৷

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top