News Flash

  • Home
  • প্রযুক্তি
  • আসামের অপহৃত নাবালিকা উদ্ধার ধর্মনগরে, ধৃত যুবক
Image

আসামের অপহৃত নাবালিকা উদ্ধার ধর্মনগরে, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ত্রিপুরা পুলিশ ও আসাম পুলিশের তৎপরতায় উদ্ধার হল অপহৃত নাবালিকা কন্যা৷ ঘটনার বিবরণে প্রকাশ গত প্রায় দেড় বৎসর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকের মাধ্যমে ধর্মনগর শহরের কলেজ রোডের বাসিন্দা বিশ্ব দেবনাথের পরিচয় হয় আসামের কামরূপ জেলার হাবিগঞ্জ থানাধীন এলাকার এক নাবালিকা কন্যার সাথে৷


তারপর ফেসবুকের মাধ্যমেই চলতে থাকে ভালোবাসা বিনিময়৷জানা যায় এই অনলাইন সম্পর্ক চলাকালীন দেড় বছরের মধ্যে তাদের মধ্যে সাক্ষাৎ হয় মাত্র দুই দিন৷যা নিজের মুখে স্বীকার করল অভিযুক্ত৷ ধর্মনগরের কলেজ রোডের বাসিন্দা বিশ্ব দেবনাথ৷ সে কর্মসূত্রে বহুদিন যাবত ব্যাঙ্গালোরে ছিল৷ওইখান থেকেই ফেসবুকের মাধ্যমে শুরু হয় ওদের ভালোবাসা৷সেই নাবালিকা মেয়ের সাথে ভালোবাসা পরিণত হয় বৈবাহিক সম্পর্কে৷গত চার দিন আগে অভিযুক্ত বিশ্ব দেবনাথ ধর্মনগর থেকে আসামে গোহাটির কামরূপ জেলার উদ্দেশ্যে রওয়ানা দেয় মেয়েটিকে ধর্মনগরে নিয়ে আসার জন্য৷


অনলাইন সম্পর্কের জেরে অবুঝ নাবালিকা মেয়ে চলে আসে ওই ছেলের সাথে৷নাবালিকা মেয়ের মার বক্তব্য অনুযায়ী গত চারদিন আগে ভোরবেলা ঘর থেকে বেরিয়ে যায় সেই নাবালিকা কন্যা৷তারপর আর ঘরে ফিরে আসেনি৷শুরু হয় খোজাখুজি৷তার পর বাধ্য হয়ে মেয়ের পরিবারের পক্ষষ থেকে আসামের কামরুপ জেলার হাবিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়৷মেয়ের মা আরও জানান যে ধর্মনগরের একটি ছেলের সাথে উনার মেয়ের কথা হতো৷সেই সূত্র ধরেই আসাম পুলিশ ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷এবং ধর্মনগর থানার এ এস আই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে অভিযুক্ত বিশ্বজিত দেবনাথকে আটক করতে সক্ষম হয়৷ মঙ্গলবার অভিজুক্তকে ধর্মনগরনগর আদালতে সোপর্দ করা হয়৷

Releated Posts

চাঁদের কাছ থেকে পৃথিবীর মনোমুগ্ধকর ছবি পাঠাল আর্টেমিস-দুই নভোচারীরা

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): চাঁদের দিকে অগ্রসর হতে হতে পৃথিবীর অসাধারণ কিছু ছবি পাঠিয়েছেন নাসা-র আর্টেমিস-দুই অভিযানের নভোচারীরা।…

ByBySandeep Biswas Apr 4, 2026

আর্টেমিস-দুই মিশনে প্রথমবার আইফোন নিয়ে চাঁদে যাচ্ছেন নাসার মহাকাশচারীরা

নয়াদিল্লি, ২ এপ্রিল : মহাকাশ অভিযানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে নাসা। সংস্থার আর্টেমিস-দুই মিশনে অংশ নেওয়া…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

ভারত- কানাডা- অস্ট্রেলিয়া প্রযুক্তি জোটে গতি, কথার বাইরে বাস্তবায়নে জোর

নয়াদিল্লি, ২ এপ্রিল: ভারত, কানাডা এবং অস্ট্রেলিয়ার মধ্যে গড়ে ওঠা উদীয়মান প্রযুক্তি জোট—অস্ট্রেলিয়া-কানাডা-ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এসিআইটিআই) পার্টনারশিপ…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

সোনা-রুপোর দামে বড় পতন, ট্রাম্পের ইরান সতর্কবার্তার প্রভাব

মুম্বাই, ২ এপ্রিল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে দেওয়া ভাষণের পর বৃহস্পতিবার সোনা ও রুপোর দামে…

ByByReshmi Debnath Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top