News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় রাজ্যে যথেষ্ট পরিকাঠামো রয়েছে, জানাল সিপিএম
Image

করোনা মোকাবিলায় রাজ্যে যথেষ্ট পরিকাঠামো রয়েছে, জানাল সিপিএম

আগরতলা, ১৬ এপ্রিল (হি. স.)৷৷ করোনা মোকাবিলায় ত্রিপুরায় যথেষ্ট পরিকাঠামো রয়েছে৷ শুধু রাজ্যের সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পুনরায় করোনার চিকিতা পরিসেবা চালু করতে হবে৷ আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে করোনা মোকাবিলায় এভাবেই ত্রিপুরা সরকারের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন দুই প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী বিরোধী উপনেতা বাদল চৌধুরী এবং বিরোধী দলের মুখ্য সচেতক তপন চক্রবর্তী৷ সাথে তাঁদের সতর্কবার্তা, করোনা পরিস্থিতি রাজ্যে নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আগেই গত বছরের মতো পরিকাঠামো নতুন করে সাজিয়ে তুলতে হবে৷


এদিন বাদল বাবু বলেন, নতুন করে করোনা-র প্রকোপে আমাদের সকলের একত্রিত হয়ে পরিস্থিতি মোকাবিলা করা উচিত৷ শুধু তাই নয়, করোনাক্রান্ত সকলকে নজরদারির আওতায় আনতে হবে৷ তাঁর মতে, বাস স্টপ, রেলওয়ে স্টেশন, বিমান বন্দর এবং রাজ্যের অন্যান্য প্রবেশ দ্বারে বিশেষভাবে করোনা আক্রান্তদের চিহ্ণিত করার পদক্ষেপ নিতে হবে৷
তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিতাধীন রয়েছেন৷ তাই, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমরা শিক্ষামন্ত্রী রতন লাল নাথের সাথে দেখা করেছি৷ বিশেষ করে সুকল-কলেজ বন্ধ করার আবেদন জানিয়েছি৷ কারণ, পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে৷ অবশ্য, ত্রিপুরা সরকার ইতিমধ্যেই সুকল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলে শিক্ষামন্ত্রী আমাদের জানিয়েছেন, বলেন তিনি৷


তাঁর কথায়, করোনা মোকাবিলায় সিপিএম পার্টি ত্রিপুরা সরকারকে সমস্ত রকমভাবে সাহায্যে প্রস্তুত রয়েছে৷ এক্ষেত্রে ত্রিপুরা সরকারের এখন বেকার চিকিতক এবং নার্সদের এখন করোনা মোকাবিলায় যুক্ত করা উচিত৷ তাঁর বক্তব্য, করোনার চিকিতায় সমস্ত রকমের যন্ত্রপাতি রয়েছে৷ শুধু সেই যন্ত্রপাতি পরিচালনা করার উপযুক্ত মানুষ চাই৷ কারণ, এই অতিমারিতে একমাত্র স্বাস্থ্য কর্মীরাই মানুষের জীবন বাঁচাতে পারবেন৷


এদিন বিধায়ক তপন চক্রবর্তী বলেন, করোনা মোকাবিলায় ত্রিপুরায় যথেষ্ট পরিকাঠামো রয়েছে৷ শুধু গত বছর যেভাবে হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল, সেগুলি পুণরায় একইভাবে সাজিয়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ সাথে তিনি যোগ করেন, স্বাস্থ্য ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ আবশ্যক হয়ে উঠেছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় সমস্ত জেলা হাসপাতালে মাইক্রো বায়োলজিস্ট রয়েছেন৷ তাই, এখন প্রত্যেকটি জেলা হাসপাতালে আরটি-পিসিআর যন্ত্র বসানো খুবই প্রয়োজন৷ তাতে, করোনা আক্রান্তদের দ্রুত চিহ্ণিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top