News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম স্বস্তি ! জমি ডিনোটিফিকেশন সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেলেন ইয়েদুরাপ্পা
Image

সুপ্রিম স্বস্তি ! জমি ডিনোটিফিকেশন সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেলেন ইয়েদুরাপ্পা

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি . স.) : জমি ডিনোটিফিকেশন সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা থেকে সুপ্রিম কোর্টে রেহাই পেলেন কর্নাটকের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বি এস ইয়েদুরাপ্পা । সোমবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিস জারি করে তাঁর বিরুদ্ধে তদন্ত, আইনি প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়।

কর্নাটকের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ২০০৮ থেকে ২০১২ সালে মুখ্যমন্ত্রী পদে আসীন থাকাকালে কিছু বেসরকারি কোম্পানিকে অন্যায় সুবিধা পাইয়ে দিতে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার বাইরে রাখতে বেআইনি ভাবে ২০ একর জমি ডিনোটিফাই করেছিলেন তিনি। এর ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। ইয়েদুরাপ্পা কর্নাটক হাইকোর্টে আবেদন করেছিলেন, ফৌজদারি মামলাটি যাতে খারিজ করা হয়। কিন্তু হাইকোর্ট এক রায়ে নিম্ন আদালতকে ২০১২ সালে লোকায়ুক্ত পুলিশের পেশ করা চার্জশিটের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া চালাতে বলে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তিনি। সেই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ আজ নোটিস জারি করে তাঁর বিরুদ্ধে তদন্ত, আইনি প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়।

জনৈক ব্যবসায়ী আলম পাশার অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট ইয়েদুরাপ্পার বিরুদ্ধে তদন্ত, আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছিল। পাশা দাবি করেছিলেন, হাউসিং কনস্ট্রাকশন প্রজেক্ট ডেভেলপমেন্টের বরাত অর্থের বিনিময়ে ও প্রচুর পরিমাণ জমি কব্জায় আনতে শেল কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছিল।

এদিন  ইয়েদুরাপ্পার আইনজীবী কে ভি বিশ্বনাথন বেঞ্চের সামনে সওয়াল করেন, ওই বেসরকারি সংস্থাগুলিকে বরাত দেওয়ার সিদ্ধান্ত বৈধ প্রশাসনিক ব্যাপার ছিল, এতে এফআইআর ও চার্জশিট আগাম সম্মতি বিনা দায়ের করা যায় না।

এদিন সর্বোচ্চ আদালত দুর্নীতির অভিযোগ মামলায় আইনি প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া ছাড়াও রাজ্য, লোকায়ুক্ত ও অভিযোগকারীকে ইয়েদুরাপ্পার বক্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব পাঠাতে বলেছে।

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top