News Flash

  • Home
  • Uncategorized
  • পুর পরিষদ ও নগর নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিযুক্ত
Image

পুর পরিষদ ও নগর নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিযুক্ত

আগরতলা, ৩ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচন-র মাঝেই পুর ও নগর সংস্থায় নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য নির্বাচন কমিশন৷ সব মিলিয়ে মোট ২২টি পুর ও নগর সংস্থায় নির্বাচন আধিকারিক-র নিযুক্তি দিয়েছে কমিশন৷


আগরতলা পুর নিগম এলাকাধীন ৫১টি ওয়ার্ড, ১২টি পুর পরিষদ এবং ৭টি নগর পঞ্চায়েতে ভোটের প্রস্তুতি শুরু করেছে কমিশন৷ আগরতলা পুর নিগম-র অধীন ৫১টি ওয়ার্ডে মত্য দফতরের অধিকর্তা, সদর মহকুমা শাসক এবং পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত জেলা শাসক-কে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে৷ এছাড়া পুর পরিষদ ও নগর সংস্থাগুলি-র জন্য সংশ্লিষ্ট মহকুমা শাসক-দের দায়িত্ব দিয়েছে কমিশন৷


প্রসঙ্গত, পুর ও নগর সংস্থা-র মেয়াদ সমাপ্ত হয়েছে৷ প্রশাসক বর্তমানে পরিচালনার দায়িত্বে রয়েছেন৷ ধারনা করা হচ্ছে, এডিসি নির্বাচনের পরই ঘোষণা দেওয়া হবে পুর ও নগর নির্বাচনের নির্ঘন্ট৷ তবে, করোনা যেভাবে প্রকোপ বাড়াচ্ছে৷ তাতে, নির্বাচন আদৌ সম্ভব হবে বলে সংশয় দেখা দিয়েছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top