News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ
Image

সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ সাধারণ মানুষের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ রোধে রাজ্য সরকারের পক্ষ থেকে ’দ্য এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশনস ২০২০’ অনুযায়ী কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ এই বিধিনিষেধগুলি ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত কার্যকর থাকবে৷ এই বিধিনিষেধ অনুযায়ী পাব্লিক প্লেস/ কাজের জায়গায় অথবা যানবাহন চলাচল/ যানবাহন চালানোর সময় বাড়িতে তৈরী ধোয়া যায় এমন কাপড়ের মাস্ক অথবা যে কোন কাপড় দিয়ে নাক, মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷

পাব্লিক এবং বেসরকারি যানবাহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রেখে দোকান চালাতে হবে৷ দোকানের সামনে এক মিটারের কম জায়গায় একসঙ্গে একজনই থাকতে পারবেন৷ এক মিটারের বেশী এলাকা অথচ দুই মিটারের চেয়ে কম জায়গা থাকলে সেখানে একসঙ্গে দুজন থাকতে পারবেন৷ অবশিষ্টরা লাইনে এক মিটার দূরে দূরে দাঁড়াতে পারবেন৷ ক্রেতা, বিক্রেতা উভয়কেই মাস্ক পড়তে হবে৷ ওই এলাকা প্রতিদিন বাধ্যতামূলকভাবে স্যানিটাইজ করতে হবে৷


এই রেগুলেশন অনুযায়ী মাস্ক না পরা/ মুখ না ঢাকার জন্য প্রথমবার ২০০ টাকা এবং এরপর প্রতিবারের ক্ষেত্রে ৪০০ টাকা করে জরিমানা করা হবে৷ পাব্লিক এবং বেসরকারী যানবাহনে, বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখা না হলে এবং হোম কোয়ারেন্টাইনের নিয়ম-কানুন লঙ্ঘন করলে ১০০০ টাকা জরিমানা করা হবে৷ কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা এই সব বিধিনিষেধ অমান্য করলে আইপিসি’র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top