News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে নাশকতার আগুনে পুড়ল বসতবাড়ি
Image

উদয়পুরে নাশকতার আগুনে পুড়ল বসতবাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ উদয়পুরের গাথালং এলাকায় নাশকতার আগুনে পুড়লো বসতবাড়ি৷ বাড়ির মালিকের নাম মনোজ ত্রিপুরা৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে নাশকতার পুড়ে ছাই বসতঘর সহ তিনটি ঘর৷ ঘটনা শুক্রবার গভীর রাতে৷ ঘটনার বিবরণে জানা যায় নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যায় মনোজ ত্রিপুরার বসতঘর সহ আরো দুইটি ঘর৷ ঘটনা স্থল উদয়পুর মহাকুমার রাধাকিশোরপুর থানাধীন গাথালং এলাকায়৷

শুক্রবার রাতে মনোজ ত্রিপুরার বসত ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা৷খবর দেওয়া হয় উদয়পুরের অগ্ণি নির্বাপক দপ্তরে৷ঘটনাস্থলে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা আসার আগেই আগুনে পুরে ছারখার হয়ে যায় বাড়ির তিনটি ঘর৷মনোজ ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এটি নাশকতা মূলক অগ্ণিকাণ্ডের ঘটনা৷ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো তিনি৷এ ব্যাপারে রাধাকিশোর পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top