News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় আংশিক লকডাউন নয়, টিকাকরণই একমাত্র পথ : হর্ষবর্ধন
Image

করোনা মোকাবিলায় আংশিক লকডাউন নয়, টিকাকরণই একমাত্র পথ : হর্ষবর্ধন

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.):  করোনা মোকাবিলায় নাইট কার্ফু বা আংশিক লকডাউন কোনটাই তেমন কার্যকরী নয় । করোনা মোকাবিলায় বেশ কিছু রাজ্যে চলছে নাইট কার্ফু, কোথাও আংশিক লকডাউন শুরু হয়েছে শনিবার যা নিয়ে এমনটা জানিয়ে  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, টিকাকরণই একমাত্র পথ।

দেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০ হাজার । করোনা ক্রমশ বেড়ে যাচ্ছে মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাটে । বাড়ছে মৃত্যুর হারও । এই পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু রাজ্যে চলছে নাইট কার্ফু, কোথাও আংশিক লকডাউন। কিন্তু শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন এর কোনওটাই করোনা নিয়ন্ত্রণে তেমন কার্যকরী নয়, টিকাকারণই একমাত্র পথ।

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, শারীরিক দূরত্ব ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে পারে। তবে নাইট কার্ফু বা সপ্তাহ-শেষে আংশিক লকডাউন এ ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না। তিনি বলেন, সরকার টিকাকরণ আরও জোরদার করার কথা ভাবছে। জানান, কমানো হচ্ছে ভ্যাকসিনের বয়সসীমাও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আরও বলেন, করোনা মোকাবিলায় সরকার এখন আরও ভাল ভাবে প্রস্তুত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর মতে, বর্তমানে দেশে ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এই ভ্যাকসিনগুলির পরীক্ষা বিভিন্ন পর্যায়ে রয়েছে। এ জাতীয় পরিস্থিতিতে আশা করা যায়, শীঘ্রই দেশে আরও বেশি ভ্যাকসিন পাওয়া যাবে।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top