News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতেনিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে : শিক্ষামন্ত্রী
Image

ছাত্রছাত্রীদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতেনিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ রাজ্যের ছাত্রছাত্রীদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে৷ ছাত্রছাত্রীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে হবে৷ যাতে তারা অনেকের মাঝে নিজেকে আলাদাভাবে তুলে ধরতে পারে৷ আজ প্রজ্ঞা ভবনে ‘নতুন দিশা ২.০ মিশন হাণ্ড্রেড ডেইজ’ এই কর্মসূচির উপর একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে করোনা অতিমারিজনিত কারণে যে সমস্ত ছাত্রছাত্রীদের লার্নিং লেভেলে গ্যাপ রয়েছে তাদের আগামী ১০০ দিনের মধ্যে যথোপযুক্ত স্তরে উন্নীত করা হবে৷ এর সাথে সাথে রাজ্যের বিদ্যালয়গুলোকে ১০০ দিন পর যাতে নন-রিডার ফ্রি হিসাবে ঘোষণা করা যায় তারজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিদ্যালয় শিক্ষাদপ্তর আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব পি কে গোয়েল, সেকেণ্ডারী এডুকেশনের অধিকর্তা ইউ কে চাকমা, এলিমেন্টারী এডুকেশনের অধিকর্তা সাজ ওয়াহিদ প্রমুখ৷ এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভিন্ন জেলার ডি ই ও, আই এস, অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর, বিভিন্ন এন জি ও-এর সদস্যরা অংশগ্রহণ করেন৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, রাজ্যে নতুন দিশা কর্মসূচি দারুণভাবে সফল হয়েছে৷ করোনা অতিমারিজনিত কারণে এই সাফল্যের ক্ষেত্রে কিছুটা বাঁধা এসেছে৷ এর থেকে উত্তরণের লক্ষ্যেই নতুন এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ৪০টি বিভিন্ন ধরণের সংস্কার সাধন করা হয়েছে৷ তা সম্ভব হয়েছে রাজ্যের সকলস্তরের শিক্ষক-শিক্ষিকাদের সামগ্রিক প্রচেষ্টায়৷ বর্তমানে সারা দেশের মধ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পি জি আই (পারফরম্যান্স গ্রেডিং ইনডে’) অনুসারে গ্রেড-১ এ অবস্থান করছে৷ এক্ষেত্রে আত্ম সন্তুষ্টিতে না ভোগে ছাত্রছাত্রীদের মানুষের মত মানুষ হিসাবে গড়তে যা যা প্রয়োজন তা করে যেতে হবে৷

শিক্ষামন্ত্রী আরও বলেন, কেবলমাত্র শিক্ষা দপ্তরের মাধ্যমেই যেকোন রাজ্যের দিশা ও দশা পাল্টিয়ে দেওয়া যায়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ২০২১-২২ অর্থবছরের বাজেটর উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বার বার শিক্ষা দপ্তরের ভূয়সী প্রশংসা করেছেন৷ যা এ রাজ্যের শিক্ষক সমাজের প্রাপ্য৷ ছাত্রছাত্রীদের সুুন্দর ভবিষ্যৎ গড়তে দপ্তরের যা যা প্রয়োজন শিক্ষা দপ্তর তাই করবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সকলের সামনে কর্মসূচি অনুযায়ী কি কি করতে হবে তা তুলে ধরা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top