News Flash

  • Home
  • Uncategorized
  • ভগৎ সিংয়ের শহীদ দিবস পালন করল বিভিন্ন সংগঠন
Image

ভগৎ সিংয়ের শহীদ দিবস পালন করল বিভিন্ন সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ আপোষহীন স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ ভগৎ সিংয়ের ৫১ তম শহীদ দিবস মঙ্গলবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷


বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের একান্নতম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ এ উপলক্ষে ছাত্র-যুব ভবনের সামনে চারটি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে ভগৎ সিংয়ের শহীদান দিবস পালন করা হয়৷ শহীদ ভগৎ সিংয়ের শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ৷এদিন শহীদ ভগৎ সিংয়ের জীবন আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ৷


রাজধানী আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনী এলাকায় অল ইন্ডিয়া ডি এস ও, অল ইন্ডিয়া ডি ওয়াই ও এবং অল ইন্ডিয়া এম এস এস এর উদ্যোগে শহীদ ভগৎ সিংয়ের শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷এদিন শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের পর সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দাস শহীদ ভগৎ সিংয়ের জীবন আদর্শ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন৷


সি পি আই এর উদ্যোগে আগরতলায় সিপিআইএর উদ্যোগে শহীদ ভগৎ সিং এর শহীদান দিবস পালন করা হয়েছে৷ এ উপলক্ষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সংগঠিত করা হয়৷ রাজ্যের অন্যান্য স্থান থেকেও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার খবর মিলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top