News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগর দুই বাইকের সংঘর্ষে আহত পাঁচ যুবক
Image

কমলাসাগর দুই বাইকের সংঘর্ষে আহত পাঁচ যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ মার্চ৷৷ কমলাসাগর বিধানসভা লেম্বুতলি এলাকায় দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫, গুরুতর ৩৷ ঘটনার বিবরণে জানা যায় মধুপুর দিক থেকে আসা একটি বাইক নিয়ে টিএসআর জোওয়ান টিআর- ০১- এল ৫৪৬৮ নম্বরের বাইক এবং অন্যদিকে রাস্তারমাথার দিক থেকে যাওয়া এবং মধুপুরের উদ্দেশ্যে একটি বাইর্কে মধ্যে চারজন টিআর০১এএফ৫২২০ দ্রুতবেগে থাকার দরুন মুখোমুখি সংঘর্ষ হয়৷


দুইটি বাইকে সর্বমোট ৬ জন থাকলেও একজন বাইক থেকে উল্টে পড়ে বেঁচে যায় কোন রকমে৷ কিন্তু অন্য পাঁচজন ছিটকে পড়ে আহত হয়৷ যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ কারোর মাথা পুরোপুরি ফেটে যায় আবার কারোর একটি পা আলাদা হয়ে যায়৷ এলাকার জনগণ এগিয়ে এসে তাদের সেখান থেকে উদ্ধার করে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে দ্রুত তাদেরকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷


পরবর্তী সময়ে তাদেরকে অর্থাৎ পাঁচজনকে জিবিপি তে রেফার করা হয়৷ তাদের পরিচয় পাওয়া যায়নি৷ এদিকে চারজন একটি বাইকে থাকা জনজাতি অংশের যুবক দুইজনের বাড়ি ভাটিবাড়ী এলাকায়৷ অপর দুই জনের বাড়ি লেম্বুতলি এলাকায়৷অন্যদিকে একটি বাইকে থাকা দুইজন টিএসআর কিন্তু তাদের নাম জানা যায়নি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top