News Flash

  • Home
  • Uncategorized
  • বিকল্প রোজগারের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী
Image

বিকল্প রোজগারের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ মার্চ (হি.স.)৷৷ গাঁজা চাষের বদলে ড্রাগন ফল ফলনের প্রতি মানুষের ঝেঁক বাড়াতে হবে৷ কারণ ত্রিপুরায় গাঁজা চাষকে বৈধ করা এই মুহূর্তে সম্ভব নয়৷ তাই বিকল্প রোজগারে ত্রিপুরা সরকার পদক্ষেপ নিয়েছে৷ আজ সোমবার ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনে প্রশ্ণোত্তর পর্বে বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খলের গাঁজা চাষকে আইনিভাবে বৈধ করার বিষয়ে প্রশ্ণের জবাবে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তবে, বিষয়টি বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য বলবেন, সেই আশ্বাসও তিনি দিয়েছেন৷


দিবাচন্দ্র রাঙ্খল বলেন, ত্রিপুরায় রাজস্ব আদায়ের পরিধি খুবই সীমিত৷ ফলে, আমাদের কেন্দ্র-নির্ভর থাকতে হয়৷ তাঁর কথায়, গাঁজা চাষে ত্রিপুরার জমি খুবই উর্বর৷ কিন্তু আইনি বৈধতা নেই, তাই প্রচুর মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ তাঁর দাবি, দেশি কিংবা বিদেশি মদ বিক্রিতে আইনি বৈধতা রয়েছে৷ কিন্তু গাঁজার ওষুধি গুণাবলী থাকা সত্ত্বেও অবৈধ হওয়ার কারণে তার উপকার মিলছে না৷ অথচ, প্রতিনিয়ত বেআইনি ভাবে গাঁজা চাষ এবং বিক্রি হচ্ছে৷ তাঁর মতে, গাঁজা চাষ আইনি বৈধতা পেলে রাজস্ব আদায় হবে, সাথে ওই চাষের সাথে জড়িত প্রচুর মানুষ আর্থিকভাবে উপকৃত হবেন৷

এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার বনভূমিতে গাঁজা চাষ হচ্ছে৷ ফলে, পুলিশের অভিযানে একজন মালিককেও খুঁজে পাওয়া যায় না৷ তিনি বলেন, ত্রিপুরা সরকার গাঁজা চাষের বিনিময়ে বিকল্প চাষাবাদের সুযোগ খুঁজে বের করেছে৷ ড্রাগন ফল ত্রিপুরায় ফলনে কেন্দ্রীয় সরকারের অনুমতি পাওয়া গেছে৷ এছাড়া, মাসকলাই এবং আনারস রোজগারের নতুন দ্বার খুলে দেবে৷ তিনি বলেন, ড্রাগন ফলের গাছ ২০-২৫ বছর পর্যন্ত ফলন দিয়ে থাকে৷ ওই ফলের ভীষণ চাহিদাও রয়েছে৷ তাই ত্রিপুরা সরকার রেগা-র মাধ্যমে ড্রাগন ফল ফলনে সহায়তা করবে৷


তাঁর কথায়, ওই ফলের চাষ খুবই ব্যয় সাপেক্ষ৷ কারণ, প্রতি হেক্টর ড্রাগন ফল চাষে ২০ লক্ষ টাকা খরচ হবে৷ তাই রেগা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে৷ তিনি বলেন, বনভূমিতে রেগা প্রকল্পের মাধ্যমে ড্রাগন ফলের চাষ হবে৷ ত্রিপুরা সরকার এই ফল রাজ্যের বাইরে বিক্রিতে সহায়তা করবে৷ সাথে তিনি যোগ করেন, মাসকলাই এবং আনারস চাষের মাধ্যমে রোজগার সম্ভব হবে এবং ত্রিপুরা সরকার তাতে সহায়তা করবে৷


এদিন তিনি জানান, মদ অনেক আগেই আইনি বৈধতা পেয়েছে৷ ফলে মদ বিক্রিতে ১০০ কোটি টাকার অধিক ত্রিপুরা সরকারের আয় হচ্ছে৷ কিন্তু অবৈধভাবে হলেও গাঁজা বিক্রির সরাসরি ফায়দা গরিব মানুষরা পাচ্ছেন না৷ তাঁর কথায়, যারা গাঁজা চাষ করছেন তাদের কাছে খুবই সামান্য অর্থ যাচ্ছে৷ কারণ, মধ্যস্বত্বভোগীরা আসল মুনাফা কামাচ্ছেন৷ গরিবের কপালে তার সিঁকিভাগ জুটছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগর চাষে এবং বিক্রিতে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে৷ খুব শীঘ্রই অনুমোদন মিলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top