News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়িতে গুলিবিদ্ধ এক ব্যক্তি, তদন্তে গিয়ে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

মাধববাড়িতে গুলিবিদ্ধ এক ব্যক্তি, তদন্তে গিয়ে অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ জিরানিয়া মহকুমার মাধববাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হয়েছে এক ব্যক্তি৷ তার নাম কবির হোসেন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে মাধব বাড়ি সহ পার্শবর্তী এলাকা গলিতে আতঙ্কের সৃষ্টি হয়৷


ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে কবির হোসেন নামে এক ব্যক্তি নিজ ঘরে রাতের খাবার খেতে বসেন৷ তখনই একটি ফোন আসে৷ রাতের খাবার না খেয়ে চিনি চলে যান পাশের রাজু মিয়ার বাড়িতে৷বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তার স্ত্রী ও পরিবারের লোকজনরা গুলির আওয়াজ ও চিৎকার- চেঁচামেচি শুনতে পান৷ গুলির আওয়াজ ও চিৎকার শুনে তারা পাশের বাড়িতে ছুটে যান৷ সেখানে গিয়ে দেখতে পান কবির হোসেনের গুলিবিদ্ধ দেখো লুটিয়ে পড়ে রয়েছে৷ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

সেখান থেকে রাতেই তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷কে বা কারা তাকে গুলি বিদ্ধ করেছে সে সম্পর্কে অবশ্য পরিবারের লোকজনরা নির্দিষ্টভাবে কিছুই বলতে পারছেন না৷ তবে এর পেছনে বড় ধরনের কোনো রহস্য আত্মগোপন করে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে আসে৷রাধাপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে গুলি কান্ড ঘিরে মাধব বাড়ি সহ পার্শবর্তী এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top