News Flash

  • Home
  • Uncategorized
  • ঘোষিত প্রার্থী হঠাতে সিঙ্গুরে আমরণ অনশনে বিজেপি কর্মীরা
Image

ঘোষিত প্রার্থী হঠাতে সিঙ্গুরে আমরণ অনশনে বিজেপি কর্মীরা

কলকাতা, ১৯ মার্চ (হি. স.) : দীর্ঘদিনের আদি বিজেপি কর্মীদের পাত্তা না দিয়েই সদ্য দলবদল করে আসা আশি উর্দ্ধ প্রাক্তন তৃণমূলী নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় শুক্রবারও সিঙ্গুরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা।

রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল থেকে বিজেপিতে আসার পরেই সেখানকার বিজেপি কর্মীদের একটা বড় অংশ দাবি তোলেন, তাঁকে প্রার্থী করা চলে না। সিঙ্গুরের বিজেপির গোটা সংগঠন কার্যত তীব্র বিক্ষোভ দেখাচ্ছে কিছুদিন ধরেই। সিঙ্গুরে প্রার্থী বদলের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে  আমরণ অনশনে বসেছেন বিজেপির জেলা কর্মীরা।

প্রার্থী হিসেবে রবীন্দ্রনাথবাবুর নাম ঘোষণা হওয়ার পরই সিঙ্গুরের পার্টি অফিসে দীর্ঘক্ষণ তালাবন্ধ করে দেওয়া হয় মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীকে। দিকে দিকে অশান্তি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চোখে পড়ে। এবার সরাসরি অনশনের পথে হেঁটে বৃহত্তর বিক্ষোভে বসল সিঙ্গুরের বিজেপি কর্মীরা। যার ফলে জেলা থেকে রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তীব্র অস্বস্তি বাড়াল সিঙ্গুর।

কিছুদিন আগেই তৃণমূলের প্রার্থী তালিকায় বয়সজনিত কারণে বাদ দেওয়া হয় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম। কিন্তু তিনি উষ্মা প্রকাশ করে বিজেপিতে যোগ দেন। শুধুই বয়স নয় তৃণমূল সূত্রে খবর, রবীন্দ্রনাথ বাবুর ছেলে তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিল। তাই কড়া সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের তরফে সিঙ্গুরে প্রার্থী করা হয় বেচারাম মান্নাকে। আর তারপরেই রাগে অভিমানে দল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরেই টিকিট পান রবীন্দ্রনাথ বাবু। কিন্তু তাতে বিক্ষোভ ও আন্দোলনের সুর বেড়েছে সিঙ্গুরের বিজেপি কর্মীদের মধ্যে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top