News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ হেডকোয়র্টারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু টিএসআর জওয়ানের
Image

পুলিশ হেডকোয়র্টারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু টিএসআর জওয়ানের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের পুলিশ হেডকোর্য়াটারে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক টিএসআর জওয়ানের৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা৷ তবে পুলিশ তদন্ত শুরু করেছে৷ ঘটনাস্থলে পৌঁছে তথ্য তল্লাসি করেছে ফরেন্সিক টিম৷ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা পৌণে আটটা নাগাদ৷ ঘটনার প্রেক্ষিতে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ টি এস আর জওয়ানের নাম বিজন কর্মকার৷ বয়স ৩৮ বছর৷ প্রথম বেঁটেলিয়ানে কর্মরত ছিলেন তিনি৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন জওয়ানের আত্মীয় স্বজন৷ এটি কি আত্মহত্যার ঘটনা, নাকি অন্যকিছু, তা নিয়েই এখন চলছে অবিরাম জল্পনা৷


ঘটনাকে ঘিরে মৃত টি এস আর জওয়ানের এক আত্মীয় বলেন, কেন যে বিজু এমন ভাবে নিজের রাইফেল দিয়ে আত্মঘাতী হলো সেটা তিনিও আন্দাজ করতে পারছেন না৷ পারিবারিক কোন ঝামেলা ছিল না৷ ওই আত্মীয় আরও জানিয়েছেন গত নভেম্বরে তাঁর বাবা মারা গিয়েছেন৷ গতকাল তাঁর শ্বশুর প্রয়াত হয়েছেন৷ বিজন কর্মকারের বাড়ি ফটিকারের সায়দারবাড়িতে৷ আগরতলায় সে স্ত্রী ও সন্তানকে নিয়ে এডি নগর সাত নম্বর রোডে ভাড়া বাড়িতে থাকতেন৷ স্বামী স্ত্রীর মধ্যেও তেমন কোন মনমালিন্য নেই বলে ওই নিকটাত্মীয়রে দাবি৷


এদিকে, সদরের এসডিপিও জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যারই ঘটনা৷ তবে কেন এই আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে৷ এসডিপিও আরও জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারী থেকে বিজন কর্মকার পুলিশ হেডকোয়ার্টারে দায়িত্ব পালন করছেন৷ এর আগে তিনি গকুলনগরস্থিত টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের কার্য্যালয়ে কর্মরত ছিলেন৷ এদিন, তিনি সার্ভিস রাইফেল এসএলআর নিয়েই কর্তব্যরত অবস্থায় ছিলেন৷

একটি গুলির খোল মৃতদেহের পাশে পড়ে থাকতে দেখা যায়৷ পশ্চিম থানার পুলিশ ঘটনার খবর পেয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ হেডকোয়র্টারে ছুটে যান নিহতের স্ত্রী সহ আত্মীয় পরিজনরা৷ সন্ধ্যারাতে পুলিশ হেডকোয়ার্টারে সার্ভিস রাইফেলের বুলেটে টিএসআর জওয়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়৷


যদিও, নিজের রাইফেল দিয়ে টি এস আর জওয়ানদের আত্মঘাতী হওয়ার ঘটনা নতুন নয় রাজ্যে৷ এর পূর্বে ও এমন কয়েকটি ঘটনার সাক্ষি রয়েছে রাজ্যের জনগণ৷ এতদিন তো হত টি এস আরের বিভিন্ন ক্যাম্পে৷ এবার রাজ্য পুলিশের সদর দপ্তরেই ঘটে গেল এমন ঘটনা৷ যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা পুলিশের সদর দপ্তরে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top