News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক তিন, ছাত্রছাত্রী তিন
Image

শিক্ষক তিন, ছাত্রছাত্রী তিন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ মার্চ৷৷ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩ এবং শিক্ষকের সংখ্যাও ৩ জন৷শিক্ষার এই হাল-হকিকত পরিলক্ষিত হয়েছে সিপাহী জলা জেলার বিশালগড় মহকুমার ১০ কার্ড ভগৎ সিং নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এ৷ বিষয়টি সম্পর্কে শিক্ষা দপ্তর ওয়াকিবহাল থাকলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না৷ অদ্ভুত এই কাণ্ড ঘিরে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ রাজ্যে এমন সুকল বর্তমানে রয়েছে যেখানে ছাত্র সংখ্যা মাত্র তিনজন৷

তিন জন ছাত্রের জন্য শিক্ষকও রয়েছেন তিনজন৷ অবিশ্বাস্য হলেও ঘটনাটি ১০০ শতাংশ সত্য৷বিশালগড় মহকুমার দশ কার্ড এলাকার ভগৎ সিং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে গিয়ে লক্ষ্য করা গেল সুকলের সেই চিত্র৷ সুকলে গিয়ে জানা গেল সুকলের প্রধান শিক্ষক সহ মোট তিনজন শিক্ষক রয়েছেন৷ তারা হলেন নারায়ন চন্দ্র দাস( প্রধান শিক্ষক), অক্ষয় কুমার সিনহা এবং তপন দাস৷ এই সুকলের ছাত্র-ছাত্রী মাত্র তিনজন৷ অবিশ্বাস্যয হলেও এটাই সত্যি৷ উল্লেখ্য এই সুকলটি স্থাপিত হয়েছিল ২০০৬ সালে৷ সুকল স্থাপনের পরে সুকলের ছাত্র সংখ্যা ছিল মোট সাতজন৷ বর্তমানে এই সুকলের ছাত্র সংখ্যা মাত্র তিনজন৷ সুকলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাস জানিয়েছেন সুকলের এই অবস্থার কথা শিক্ষা দপ্তেের অনেকবার জানিয়েছেন৷কিন্তু দপ্তর এই সুকলটি নিয়ে এখন পর্যন্ত কোনো চিন্তা-ভাবনা কেের নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top