News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার অসুস্থতা, পিছিয়ে গেল তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ
Image

মমতার অসুস্থতা, পিছিয়ে গেল তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ

কলকাতা, ১১ মার্চ (হি.স.): পিছিয়ে গেল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ। বৃহস্পতিবার তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু, বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে পায়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাঁ পা, মাথা এবং কপালে চোট লেগেছে। মুখ্যমন্ত্রী এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই পূর্বে ঘোষণা করা হলেও, বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে না তৃণমূলের নির্বাচনী ইস্তাহার।

বুধবারই নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার পথে নন্দীগ্রামের রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নেন তিনি। মন্দির থেকে বেরিয়ে রেয়াপাড়ায় নিজের অস্থায়ী আস্তানায় ফেরার পথে বিরুলিয়া বাজারে উৎসুক জনতার সঙ্গে কথা বলার জন্য গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই চোট পান মুখ্যমন্ত্রী। সড়কপথে গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। বাঁ পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের পাতা, ডান হাত, গলা এবং ডান কাঁধেও রয়েছে চোট। কবে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হবে তা এখনও জানা যায়নি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top