News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী থেকে শাহ, বঙ্গে বিজেপির তারকা প্রচারক মিঠুন-পায়েলও
Image

মোদী থেকে শাহ, বঙ্গে বিজেপির তারকা প্রচারক মিঠুন-পায়েলও

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে বিজেপির তারকা প্রচারকের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নাম থাকাটা স্বাভাবিকই। তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও, সেই তারকা প্রচারকের তালিকায় নাম থাকল সেলিব্রিটি জগৎ থেকে বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী এবং অভিনেত্রী পায়েল সরকারের নামও। নাম রয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেতা যশ দাশগুপ্ত প্রমুখের। 

আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোট হবে ৮ দফায়। তার আগে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের (প্রথম দফা) জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশিত করা হয়েছে। মোট ৪০ জনের নাম রয়েছে তারকা প্রচারকের তালিকায়। সেই ৪০ জন হলেন-নরেন্দ্র মোদী, জে পি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, অর্জুন মুন্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, কৈলাশ বিজয়বর্গীয়, শিব প্রকাশ, মুকুল রায়, দিলীপ ঘোষ, যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান।

এছাড়াও তারকা প্রচারক তালিকায় নাম রয়েছে-শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন, বাবুল সুপ্রিয়, শাহনওয়াজ হুসেন, মনোজ তিওয়ারির, রুপা গাঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, যশ দাসগুপ্ত, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়ের। সবমিলিয়ে তারকা প্রচারকের তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top