News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে কুপিয়ে হত্যা অভিযোগে ফটিকরায়ে গ্রেপ্তার স্বামী, চাঞ্চল্য
Image

স্ত্রীকে কুপিয়ে হত্যা অভিযোগে ফটিকরায়ে গ্রেপ্তার স্বামী, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ ফটিকরায় থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্ত্রী৷ লেখক এর নাম নিরুপমা দাস৷ অভিযুক্ত স্বামীর নাম অনন্ত দাস৷ পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


বর্তমান সমাজ ব্যাবস্থায় একাংশ মানুষের সাধারন মনুষ্বত্যবোধ যে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে তা আবারো উঠে এলো সোমবার রাজনগরের একটি ঘটনায়৷এদিন ফটিকরায় থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অনন্ত দাস পারিবারিক একটি ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী নিরুপমা দাসের উপর বাড়িতেই নির্যাতন শুরু করে৷এমনকি তার মেয়ে সহ বাড়িতর অন্যদের দিকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে বলে অভিযোগ৷


পরে বাড়ীর অন্যরা পাশ্ববর্তী বাড়ীতে গিয়ে আত্মরক্ষা করলেও স্ত্রী নিরুপমা রেহাই পায়নি ঐ মানুষ রূপী হিংশ্র অনন্তের হাত থেকে৷ ধারালো অস্ত্র দিয়ে অনন্ত তার স্ত্রীর মাথায় কোপ বসিয়ে দেয়৷সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে নিরুপমা৷ তাকে ফটিকরায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন৷এমনটাই জানিয়েছেন মৃতার মেয়ে,৷পাশাপাশি পাষণ্ড পিতার ফাঁসির দাবিও করেছে সদ্য মাতৃহারা সন্তান সন্ততী৷ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌছায় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ফটিকরায় থানার পুলিশ৷ অভিযুক্ত অনন্ত দাসকে গ্রেপ্তার করে হাজতে পুরে৷ঘটনার তদন্তে নেমেছে ফটিকরায় থানার পুলিশ৷

এদিকে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকেদের মতে অভিযুক্ত ব্যক্তি রবিবার রাতে বাড়িতে ছিলোনা৷সোমবার সকালে বাড়ীতে ফিরে পরিবারের লোকেদের উপর নানান অভিযোগ তুলতে থাকে৷এর পরই রুদ্ররূপ ধারন করে নিজের স্ত্রীর প্রাণ কেড়ে নেয় অনন্ত দাস৷ঘটনায় তদন্তক্রমে অভিযুক্তের শাস্তির দাবী তুলছেন স্থানীয়রা৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক শুধাংশু দাস৷ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন৷ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top