News Flash

দা-এর কোপে আহত ওসি

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৫ মার্চ৷৷ পারিবারিক বিরোধ থামাতে গিয়ে দা-এর কোপে আহত হলেন কাঞ্চনপুর থানার ওসি সমীর রায়৷ দশদা রাধামাধবপুর গৌরশঙ্কর এলাকার বাসিন্দা তপন চক্রবর্তীর দা-এর কোপে তিনি আহত হন৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷


পুলিশ জানিয়েছে, আজ বিকেলে তপন চক্রবর্তী বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের মারধর করছিলেন খবর পেয়ে কাঞ্চনপুর থানার ওসির নেতৃত্বের পুলিশ ঘটনার স্থলে ছুটে যায়৷ সেখানে গিয়ে দেখতে পায় বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে৷ পুলিশ এগিয়ে যেতেই দা দিয়ে ওসি সমীর রায়কে আঘাত করেন তপন চক্রবর্তী৷ তাতে সমীরবাবু গুরুতর আহত হয়েছেন৷ সঙ্গে সঙ্গে অন্য পুলিশ কর্মীরা তপন চক্রবর্তীকে আটক করেন৷ পুলিশ তাকে থানায় নিয়ে যায়৷ পাশাপাশি আহত কাঞ্চনপুর থানার ওসিকে চিকিৎসার হাসপাতালে নেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top