News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-টিকা ১০০ শতাংশ সুরক্ষিত, বিজ্ঞানীদের ধন্যবাদ : গিরিরাজ সিং
Image

করোনা-টিকা ১০০ শতাংশ সুরক্ষিত, বিজ্ঞানীদের ধন্যবাদ : গিরিরাজ সিং

বেগুসরাই (বিহার), ৫ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। শুক্রবার সকালে বিহারের বেগুসরাই সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিয়েছেন গিরিরাজ সিং। ভ্যাকসিন নেওয়ার পর ভারতীয় বিজ্ঞানীদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে গিরিরাজ সিং জানিয়েছেন, “করোনা ভ্যাকসিন ১০০ শতাংশ সুরক্ষিত।”
করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য শুক্রবার সকালেই বেগুসরাই সদর হাসপাতালে পৌঁছে যান গিরিরাজ সিং। হাসপাতালের নার্স কেন্দ্রীয় মন্ত্রীকে করোনার ভ্যাকসিন দেন। পরে টুইট করে গিরিরাজ সিং জানিয়েছেন, “বেগুসরাই সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রথম দফার ডোজ নিলাম, এই ভ্যাকসিন ১০০ শতাংশ সুরক্ষিত। সমাজ ও নিজেদের সুরক্ষার জন্য করোনা ভ্যাকসিন অবশ্যই নিন। দেশের বিজ্ঞানীদের কোটি কোটি ধন্যবাদ।”
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা-যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। গত সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাচ্ছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top