News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২১.৯১-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, স্বস্তি দিচ্ছে সুস্থতা
Image

ভারতে ২১.৯১-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, স্বস্তি দিচ্ছে সুস্থতা

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): ফের অস্বস্তি! করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা ফের বাড়ল ভারতে। বিগত ২৪ ঘন্টায় একধাক্কায় বেড়েছে ৩,২৮৭ জন। করোনা-টেস্টের সংখ্যাও সমানে বাড়ছে দেশে। শেষ ২৪ ঘন্টায় ৭.৭৫-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২১.৯১-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩ মার্চ সারা দিনে ভারতে ৭,৭৫,৬৩১টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২১,৯১,৭৮,৯০৮-এ পৌঁছে গিয়েছে।
দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও, সুস্থতা স্বস্তি দিচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৪,০৩১ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৭,৪৩৫ জনের মৃত্যু হয়েছে (১.৪১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৮,২৬,০৭৫ জন (৯৭.০৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ৩,২৮৭ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ১,৭৩,৪১৩ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১.৫৫ শতাংশ)।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top