News Flash

  • Home
  • Uncategorized
  • বিজয় হাজারে ট্রফিতে ছক্কা, চারের বন্যায় নতুন রেকর্ড গড়লেন ইশান কিষান
Image

বিজয় হাজারে ট্রফিতে ছক্কা, চারের বন্যায় নতুন রেকর্ড গড়লেন ইশান কিষান

ভোপাল, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ছক্কা, চারের বন্যায় নতুন রেকর্ড গড়লেন ইশান কিষান। বিজয় হাজারে ট্রফিতে রাজ্যদল ঝাড়খণ্ডের হয়ে ১৯টি চার, ১১টি ছক্কা মেরে ৯৪ বলে ১৭৩ রানের অনবদ্য ইনিংস খেলে জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে রেকর্ড গড়লেন ইশান  । গড়লেন। টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে বেশি রানের ইনিংস খেলা ভারতীয় উইকেটকিপারদের মধ্যে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে চলে এলেন ইশান। উইকেটকিপার-ক্যাপ্টেন হিসেবে এটিই জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে কোনও ভারতীয়র সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ছক্কা, চারের ঝড় তুলে ইশান ৯৪ বলে ১৭৩ রান করে আউট হন। তিনি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৪০ বলে। সেঞ্চুরিতে পৌঁছন ৭৪ বলে। ১৫০ রানের গণ্ডি টপকালে ইশান খরচ করেন মোট ৮৬ বল। সুতরাং ১০০ থেকে ১৫০ রানে পৌঁছতে ইশানের লাগে মাত্র ১২টি বল। শেষ ৭১ রান করেন মাত্র ২০ বলে। তাঁর ১৭৩ রানের ইনিংসটি সাজান আছে ১৯টি চার, ১১টি ছক্কায় ।

এর ফলে সার্বিকভাবে লিস্ট-এ ক্রিকেটে সবথেকে বেশি রান করা উইকেটকিপারদের তালিকায় ৩ নম্বরে উঠে এলেন ইশান। ২০১৪ সালে নাইটসের বিরুদ্ধে ডলফিনসের মর্নি ভ্যান উইক ১৭১ বলে ১৭৫ রান করে অপরাজিত থাকেন। ২০০৩ সালে লাহোরের বিরুদ্ধে পিআইএ’র মঈন খান করেন ১৫২ বলে ১৭৪ রান। এবার ইশান করলেন ১৭৩।

বিজয় হাজারে ট্রফিতে সবথেকে বেশি ২১২ রান করার রেকর্ড রয়েছে সঞ্জু স্যানসনের নামে। জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে সবথেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের তালিকায় ইশানের ১৭৩ যুগ্মভাবে পঞ্চম স্থানে জায়গা করে নেয়। যশস্বী জসওয়াল ২০৩, কৌশল ২০২, রাহানে ১৮৭, জাফর অপরাজিত ১৭৮ ও অঙ্কুশ বেইন্স অপরজাতি ১৭৩ রান করেন। সঞ্জু ও বেইন্স উইকেটকিপার হিসেবে এই তালিকার প্রথম পাঁচে রয়েছেন। বেইন্সের সঙ্গে যোগ দিলেন ইশান।

ঝাড়খণ্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৪২২ রান করে। ভারতের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে এটিই দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৪৩৮ রান তুলেছিল। ভারতের কোনও রজ্য দলের অবশ্য লিস্ট-এ ক্রিকেটে এটিই সবথেকে বেশি রানের ইনিংস।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top