News Flash

  • Home
  • খেলা
  • টিএফএ-র নতুন গভর্নিং বডির ৩৫ জনের নাম ঘোষিত

টিএফএ-র নতুন গভর্নিং বডির ৩৫ জনের নাম ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন গভর্নিং বডির ৩৫ জনের নতুন সদস্যর নাম ঘোষণা করলেন রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী। 

নির্বাচনকে সামনে রেখে ২৯০ জন আজীবন সদস্যদের মধ্যে মোট ৪৪ জন নমিনেশন জমা দিয়েছিলেন। তার মধ্য থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৯ জন নমিনেশন প্রত্যাহার করেন।‌ ফলে বাকি থাকা ৩৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী। গভর্নিং বডির নির্বাচিত সদস্যরা হলেন: অসিত চৌধুরী, অভিজিৎ রায়, অভিজিৎ বণিক, অভিজিৎ লোধ, অমলেন্দু কিশোর চৌধুরী, বিমান কান্তি রায়, বিপ্লব চক্রবর্তী, বাসুদেব চৌধুরী, চঞ্চল নন্দী, দীপক বণিক, দেবাশীষ দত্ত, হাবুল ভট্টাচার্য, জহরলাল ঘোষ, কনক চৌধুরী, কিশলয় ঘোষ, নারায়ণ চন্দ্র নন্দী, নিন্নাজ পাল, প্রিয়ব্রত দেববর্মা, রতন লাল দেব, রূপক সাহা, রূপক মজুমদার, শুভম গুপ্ত, সুব্রত দত্ত চৌধুরী, সুবল সাহা, শুভম চৌধুরী, সমর মজুমদার, সঞ্জীব আচার্য, সুশোভন চন্দ, সঞ্জীব মজুমদার, সুবীর সরকার, সুভাষচন্দ্র বোস, শংকর প্রসাদ দত্ত, তপন সূত্রধর, তিমির চক্রবর্তী ও তন্ময় দেববর্মা। এদিকে, আগামী ২৬ মে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের জেনারেল বডির মিটিং অনুষ্ঠিত হবে সেখানেই গঠন করা হবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top