ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তিন গ্রুপের তিনটি ম্যাচ এখনও বাকি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম তিনটি গ্রুপের শেষ তিনটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। তবে মূলতঃ আগামীকালের তিনটি ম্যাচই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। কেননা, যথারীতি খেলার রেজাল্ট অনুসারে আটটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে আটটি দল যথারীতি মূল পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। টুর্নামেন্টের ক্রীড়া সূচি অনুযায়ী ২২ মে ৪ টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে সকাল সাড়ে আটটায় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির খেলবে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে। তালতলা স্কুল গ্রাউন্ডে সকাল সাড়ে আটটায় দ্বিতীয় ম্যাচে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন খেলবে কেন্দ্রীয় বিদ্যালয়ের বিরুদ্ধে। পঞ্চায়েত গ্রাউন্ডে বেলা একটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে হেনরি ডিরোজিও একাডেমী খেলবে হোলিক্রস স্কুল এর বিরুদ্ধে। তালতলা স্কুল গ্রাউন্ডে বেলা একটায় চতুর্থ কোয়ার্টার ফাইনালে প্রগতি বিদ্যাভবন খেলবে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বিরুদ্ধে। অতঃপর ২৪ মে দুটি সেমিফাইনাল এবং ২৬ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আন্তঃ স্কুল ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে লাইন আপ চূড়ান্ত
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















