News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল সন্ত্রাস, দুর্নীতি, তোষন ও পরিবারতন্ত্রের সমার্থক : নরেন্দ্র মোদী
Image

তৃণমূল সন্ত্রাস, দুর্নীতি, তোষন ও পরিবারতন্ত্রের সমার্থক : নরেন্দ্র মোদী

মেদিনীপুর, ১৯ মে (হি.স.): তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মেদিনীপুরের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “তৃণমূল সন্ত্রাস, দুর্নীতি, তোষন ও পরিবারতন্ত্রের সমার্থক।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “নিজেদের ভোট ব্যাঙ্ককে সন্তুষ্ট করতে, তৃণমূল হিন্দু সমাজ ও আস্থাকে অপমান করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক অবমাননাকর মন্তব্যে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের মানুষ ক্ষুব্ধ।”
তৃণমূল মা-মাটি মানুষের নামে ভাঁওতা দিচ্ছে বলে অভিযোগ করলেন মোদী। দাবি করলেন, রেশন, ১০০ দিনের কাজ, ‘সব প্রকল্পের টাকা খেয়েছে’ তৃণমূল। তৃণমূল আর কংগ্রেসকে একই মুদ্রার এ পিঠ-ও পিঠ বলে কটাক্ষ করে মোদী বলেন, “দিল্লিতে ইন্ডি জোটে থাকলেও এখানে আলাদা লড়ার নাটক করছে তৃণমূল।” তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনে মোদী বলেছেন, “টিএমসি-র তোষণ বাংলার মানুষকে বিরক্ত করেছে। তৃণমূল অন্যান্য রাজ্যের মানুষকে ‘বহিরাগত’ বলে। আর অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। অনুপ্রবেশকারীরা বাংলার জন্য বিপজ্জনক। অনেক অংশে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। অনুপ্রবেশকারীরা দলিত ও সুবিধাবঞ্চিতদের জমি দখল করছে। আমাদের মেয়ে ও বোনেরা আর নিরাপদ নয়।”

Releated Posts

দিল্লি বিমানবন্দরে যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে উদ্ধার বাঁদরের খুলি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে প্রাক্-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে…

ByByNews Desk Aug 12, 2026

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top