News Flash

  • Home
  • দেশ
  • সংরক্ষণকে কেউ হাতও লাগাতে পারবে না : অমিত শাহ
Image

সংরক্ষণকে কেউ হাতও লাগাতে পারবে না : অমিত শাহ

জৌনপুর, ১৯ মে (হি.স.): বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন, কেউ সংরক্ষণকে হাতও লাগাতে পারবে না। কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত বিজেপির একজনও সাংসদ থাকবেন, ততক্ষণ কেউ সংরক্ষণকে স্পর্শ করতে পারবেন না। রবিবার উত্তর প্রদেশের জৌনপুরের নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, মোদী দশ বছর ধরে সংখ্যাগরিষ্ঠতায় ছিলেন, কিন্তু সংরক্ষণ অপসারণে সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করেননি।
তিনি এদিন বলেছেন, “কংগ্রেস নেতারা বলছেন, এই দেশকে দুই টুকরো করা উচিত। দক্ষিণ ভারত এবং উত্তর ভারত। কংগ্রেসের একবার দেশ ভাগ করে সন্তুষ্ট হয়নি, আবারও দেশ ভাগ করতে চায়। বিজেপি কখনই দেশকে ভাগ হতে দেবে না।” অমিত শাহ স্পষ্ট করে বলেছেন, মোদীজি কখনই সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে সংরক্ষণ অপসারণ করেননি।

Releated Posts

দিল্লি বিমানবন্দরে যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে উদ্ধার বাঁদরের খুলি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে প্রাক্-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে…

ByByNews Desk Aug 12, 2026

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top