News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনিভাবে শিক্ষক পদে চাকরি দেওয়ার জন্য দোষীদের শাস্তির দাবি আমরা বাঙালির
Image

বেআইনিভাবে শিক্ষক পদে চাকরি দেওয়ার জন্য দোষীদের শাস্তির দাবি আমরা বাঙালির

আগরতলা, ২৮ জানুয়ারি (হি.স.)৷৷ বেআইনিভাবে শিক্ষক পদে চাকরি দেওয়ার জন্য দোষীদের কঠোর শাস্তি দাবি করেছে আমরা বাঙালি-র ত্রিপুরা রাজ্য কমিটি৷ সংগঠনের সচিব গৌরাঙ্গ রুদ্রপালের সাফ কথা, চাকরিচ্যুত শিক্ষকরা কোনও অন্যায় করেননি৷ তাই, তাঁদের জীবন-জীবিকার প্রশ্ণে ত্রিপুরা সরকারের বিকল্প ব্যবস্থা করা উচিত৷ পাশাপাশি তাঁদের জীবন আজ বিপন্নের মুখে ঠেলে দেওয়ার জন্য দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক, জোরালো দাবি তুলেছে আমরা বাঙালি৷


প্রসঙ্গত, ত্রিপুরায় বামফ্রন্ট জমানায় কোনও নিয়ম-নীতি তোয়াক্কা না করে বেআইনিভাবে শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছিল৷ স্বজনপোষণ ও নগ্ণ দলবাজির অভিযোগ এনে কয়েকজন বেকার আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ ত্রিপুরা হাইকোর্টের রায়ে ২০১৪ সালে ১০৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়৷ সুপ্রিমকোর্টও হাইকোর্টের রায় বহাল রেখেছে৷ ফলে এখন চাকরিচ্যুত শিক্ষকরা স্থায়ী চাকরির দাবিতে আন্দোলন শুরু করেছেন৷ ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার তাদের চাকরির পরীক্ষায় বসার আহ্বান জানিয়েছে৷ কিন্তু, তাঁরা কোনও পরীক্ষা ছাড়াই চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ গতকাল তাঁদের আন্দোলন থেকে উৎখাত করেছে পুলিশ৷ তাতে প্রচণ্ড বিশৃঙ্খলা হয়েছে৷ বেশ কয়েকজন শিক্ষক ও পুলিশ কর্মী আহত হয়েছেন৷


ওই ঘটনায় আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি কড়া প্রতিক্রিয়া দিয়েছে৷ গৌরাঙ্গ রুদ্রপালের কথায়, আন্দোলনরত চাকরিচ্যুত শিক্ষকদের বল প্রয়োগের ঘটনা অনভিপ্রেত৷ কারণ, তাঁদের ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখা উচিত ছিল৷ তাঁর দাবি, ত্রিপুরায় অনেক বিজ্ঞজন রয়েছেন৷ তাঁদের সহযোগিতায় আন্দোলনরত চাকরিচ্যুত শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেত৷ তিনি বলেন, ওই সকল চাকরিচ্যুত শিক্ষক নিরপরাধ৷ তাঁদের এখন জীবনজীবিকায় আঘাত এসেছে৷ তবে সর্বাবস্থায় তাঁদের জীবন বিপন্নের মুখে ঠেলে দেওয়ার জন্য দোষীদের শাস্তি হওয়া উচিত, বলেন গৌরাঙ্গ রুদ্রপাল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top